চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন চালিয়ে যেতে সমন্বয়কদের বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 04, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জনতা সরকারের আলোচনা প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশজুড়ে চলছে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে ‘অসহযোগ আন্দোলন’। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরকম অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক একযোগে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৬ অগাস্ট ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিসহ নতুন কর্মসূচির বার্তা দিয়েছেন।

রোববার (৪ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বার্তায় আগামীকালের ৫ আগস্ট (সোমবার) ‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করার ঘোষণা দেওয়া হয়।

এছাড়া, ঢাকায় সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ, বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ এবং সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

৬ আগস্ট (মঙ্গলবার) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এদিন সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে দুপুর ২টায় শাহবাগে জমায়েত হওয়ার কথা বলা হয়।

‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা’ স্লোগানের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়। এছাড়াও সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

সমন্বয়করা বলেন, ‘যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’

Tags: ৬ সমন্বয়ক মুক্তিকোটা আন্দোলনছাত্র আন্দোলনলংমার্চ টু ঢাকাসংঘর্ষসমন্বয়ক
Previous Post

টাঙ্গাইলে আন্দোলনের সমর্থনে বিএন‌পিপন্থী আইনজী‌বীদের বি‌ক্ষোভ

Next Post

রংপুরে আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, ওয়ার্ড কাউন্সিলরসহ নিহত ২

Next Post
রংপুরে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের দৃশ্য, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, ওয়ার্ড কাউন্সিলরসহ নিহত ২

চাঁদপুরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ব্যাপক সংঘর্ষ, আহত ৩০. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলায় জেলায় সংঘর্ষে বেড়ে চলেছে নিহতের সংখ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT