চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরুলের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট বাংলাদেশের

ছেলেদের অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 30, নভেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের হকির খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনুর্ধ্ব-২১ হকি

ছেলেদের অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে দারুণ প্রত্যাবর্তনে সাউথ কোরিয়ার বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হেরেছিল সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। ওই ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন লাল-সবুজের উঠতি তারকা আমিরুল।

রোববার ম্যাচের প্রথম কোয়ার্টারে পিছিয়ে ছিল বাংলাদেশ, দ্বিতীয় কোয়ার্টারেও সুবিধা করতে পারেনি। আমিরুলের দুর্দান্ত পারফরম্যান্সে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ভালোভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের যুবারা। শেষ দুই কোয়ার্টারে ম্যাচে ফিরে ৩-৩ গোলে ড্র করে মেহরাব হাসান সামিনের দল।

ভারতের মেয়র রাধাকৃষ্ণ হকি স্টেডিয়াম বাংলাদেশের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন আমিরুল। কোরিয়ার হয়ে জোড়া গোল করেছেন মিনহিওক লি এবং একটি গোল করেছেন সিউংহান সন।

প্রথম কোয়ার্টারে সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার পায় কোরিয়া। লিড এনে দেন মিনহিওক। ১২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিউংহান। ২-০তে পিছিয়ে থেকে কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুর এক মিনিটের মাথায় কোরিয়ার তৃতীয় গোলটি এনে নিজের জোড়া পূরণ করেন মিনহিওক। এই কোয়ার্টারে পরের মিনিটগুলোতে আর কোন গোল আসেনি।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেন মেহরাব-আমিরুলরা। বিরতি থেকে ফিরে ৫ মিনিটের মধ্যে একটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। ব্যবধান কমান আমিরুল। তৃতীয় কোয়ার্টারে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ করে বাংলাদেশ।

চতুর্থ কোয়ার্টারে নেমে দাপট দেখাতে শুরু করে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করেন আইকম্যানের শিষ্যরা। শুরুর সাথেই পেনাল্টি কর্নার, সেখানে থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন আমিরুল। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ, হ্যাটট্রিক করেন আমিরুল। সাথে নিশ্চিত করেন ড্র। দুই ম্যাচে দুই হ্যাটট্রিক হল আমিরুলের। বিশ্বকাপে তার গোলসংখ্যা ৬।

আসরে দুই ম্যাচে এক ড্র ও এক হারে ‘এফ’ পুল থেকে টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। এক ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ২ ম্যাচে এক ড্র ও এক হারে টেবিলে তলানিতে সাউথ কোরিয়া।

Tags: অস্ট্রেলিয়াফ্রান্সবাংলাদেশলিড স্পোর্টসসাউথ কোরিয়াহকি
Previous Post

বন্দর নগরী পোর্তো’এ ক্রিসমাসের উদ্বোধন অনুষ্ঠান পালন

Next Post

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’তে বিশেষ দোয়া মাহফিল

Next Post
বিজিএমইএ'তে বিশেষ দোয়া মাহফিলে বক্তা ও মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’তে বিশেষ দোয়া মাহফিল

বাংলাদেশের একজন পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোন নিষেধাজ্ঞা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT