চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুনর্জন্ম’র জন্য আবারও সেরা অভিনেতা নিশো

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 24, মে 2024
in বিনোদন
A A
নিশো'র হাতে পুরস্কার তুলে দিচ্ছেন একজন অতিথি, অনুষ্ঠানের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে বাজিমাত করলো চ্যানেল আইয়ের তুমুল জনপ্রিয় সিক্যুয়াল নির্ভর ফিকশন ‘পুনর্জন্ম’ এর অন্তিম পর্ব। যেখানে দুর্দান্ত অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার উঠলো আফরান নিশোর হাতে!

শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ইউনাইটেড কনভেনশন সেন্টারের ‘দ্য গ্রেস’ মিলনায়তন বসে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৫তম আসর। যেখানে বসে দেশের শোবিজ অঙ্গনের তারকাদের মিলন মেলা।

এবারের আসরেও পাঠকদের ভোটে সীমিত কাহিনিচিত্র বিভাগে ‘সেরা অভিনেতা’র পুরস্কার পেলেন আফরান নিশো। ভিকি জাহেদ পরিচালিত চ্যানেল আইয়ের ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ ফিকশনের জন্য এসেছে এ পুরস্কার।

চ্যানেল আই প্রাইমে মুক্তি পাওয়া ১৪১ মিনিট দৈর্ঘ্যরে এই ফিকশনেও ‘রাফসান হক’ চরিত্রে জনপ্রিয়তা ধরে রেখেছেন আফরান নিশো। বিগত দুই বছরও ‘পুনর্জন্ম ২’ এবং ‘পুনর্জন্ম ৩’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছিলেন তিনি। এবারের পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আফরান নিশোর মেরিল প্রথম আলো পুরস্কারের সংখ্যা দাঁড়ালো ৬-এ।

‘পুনর্জন্ম’র চারটি কিস্তিই তুমুল জনপ্রিয়তা পাওয়ায় গেল বছরেই নির্মাতা ঘোষণা দিয়েছেন ‘পুনর্জন্ম’র মূল চরিত্র রাফসান হককে নিয়ে স্পিন অফ সিরিজ নির্মাণের! যেটা দর্শক দেখতে পারবেন শুধুমাত্র ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।

Tags: আফরান নিশোওটিটিচ্যানেল আইনাটকনিশোপুনর্জন্মভিকি জাহেদমেরিল প্রথম আলো পুরস্কারলিড বিনোদন
Previous Post

চমক ছাড়াই বিশ্বকাপ দল পাকিস্তানের

Next Post

এক ছাদের নিচে ১৫ রন্ধনশিল্পী নিয়ে শেফস বিয়ন্ড হোম সিজন ফোর

Next Post
শেফস বিয়ন্ড হোম সিজন ফোর এর রন্ধনশিল্পীদের একত্রিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ছাদের নিচে ১৫ রন্ধনশিল্পী নিয়ে শেফস বিয়ন্ড হোম সিজন ফোর

ঝর্ণা দেখতে গিয়ে অপহরণের শিকার দুই ব্যক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT