চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী যুবক ভারতে, পতাকা বৈঠকে দেশে ফেরত

মোঃ শফি উল্লাহ রিপন by মোঃ শফি উল্লাহ রিপন
8:57 পূর্বাহ্ন 02, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
বাহিনী সদস্যরা যুবকের সঙ্গে সাক্ষাৎ করছে, পতাকা ও অস্ত্র হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর পরশুরামে মো. মোস্তাফিজুর রহমান রুবেল (২২) নামে এক যুবক অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর তাকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ জুলাই) বিকেলে বিলোনিয়া স্থলবন্দরসংলগ্ন চেকপোস্টে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রুবেল পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। প্রবাস ফেরত রুবেল দেশে ফিরে আসার পর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বুদ্ধি প্রতিবন্ধী হয়ে পড়েন।

পরিবার ও সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রুবেল সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। পরে পথ হারিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ভারতের ঈশানচন্দ্রনগর এলাকার স্থানীয় লোকজন তাকে আটক করে প্রতিপক্ষ ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মন্ডুবস্তি ক্যাম্পের টহলরত সদস্যদের কাছে হস্তান্তর করেন।

এদিকে রুবেলকে খুঁজে না পেয়ে তার নানা জয়নাল আবেদীন মজুমদার পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানার পর বিজিবি-বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে বিএসএফ সম্মতি দেয়।

বিজিবি জানায়, আজ বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) মজুমদারহাট বিওপির কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের বিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ রুবেলকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রুবেলকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তার পরিবার বিজিবি, পরশুরাম মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে ফলপ্রসূ আলোচনার পর বিলোনিয়া সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

Tags: পতাকা বৈঠক
Previous Post

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শেষ

Next Post

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

নতুন এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT