চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড জয়ের পরও র‌্যাঙ্কিংয়ে তেমন সুখবর নেই টাইগারদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 21, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টের সিরিজে ৫৪৬ রানের ব্যবধানে রেকর্ড জয়ে ব্যাটার-বোলারদের ছিল দাপট। তবে সেটির সামান্য প্রভাবই পড়েছে সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে। টাইগারদের কারও র‌্যাঙ্কিংয়ে উন্নতির ছোঁয়া লাগেনি।

র‌্যাঙ্কিংয়ে এগোননি দুই ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত, শতক হাঁকানো মুমিনুল হকও আগের জায়গাতেই আছেন। নেতৃত্ব দেয়া লিটন দাসের অবশ্য অবনতি হয়েছে অপরাজিত দারুণ এক ফিফটির পরও।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লিটনের বর্তমান অবস্থান ১৮। মিরপুর টেস্টের আগে তিনি ১৭তে ছিলেন। দুই ইনিংসে ৯ ও অপরাজিত ৬৬ রানের অবদান ছিল তার। ৪৭ ও ৮ রান করা মুশফিকুর রহিমের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আগের মতো ২১তম স্থানেই আছেন উইকেটকিপার-ব্যাটার।

তবে টেস্ট না খেলেও একধাপ উন্নতি হয়ে ৪০-এ এসেছেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আগের ৪৬-এ আছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পাওয়া মমিনুল হকের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি। ৫৩তেই আছেন ১৫ ও অপরাজিত ১২১ রান করা বাঁহাতি ব্যাটার।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পাওয়া বাঁহাতি টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত র‌্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পাননি। মিরপুরে দুই ইনিংসে ১৪৬ ও ১২৪ রানে এক টেস্টে মোট ২৭০ রান করেও তিনি আগের ৫৪তেই আছেন।

ব্যাটারদের মধ্যে ওপেনার মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ সেরা ১০০তে থাকলেও অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি তাদের।

বোলিংয়েও চমক নেই বাংলাদেশের। মিরপুর টেস্টের পর র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি ২ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের, আছেন আগের ২১তম স্থানেই। একধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের, ২৫-এ অবস্থান অফস্পিন-অলরাউন্ডারের, নিয়েছিলেন ৩ উইকেট। না খেলা সাকিব আছেন আগের ২৯-এ।

দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেয়া ইবাদত হোসেন, ৫ উইকেট নেয়া শরিফুল ইসলাম, ৪ উইকেট নেয়া তাসকিন আহমেদ র‌্যাঙ্কিংয়ে সেরা ১০০তে থাকলেও এগোতে পারেননি।

অলরাউন্ডার তালিকার র‌্যাঙ্কিংয়েও ফিকে টাইগাররা, সেরা ২০-এর তিনে সাকিব আল হাসান এবং আগের মতো ১৪তম স্থানেই আছেন মেহেদী হাসান মিরাজ।

টেস্টের ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডের জো রুট উঠে গেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে, তাকে জায়গা ছেড়ে তিনে নেমে গেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

Tags: আইসিসিআফগানিস্তানবাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

রুবেন্সের ১৬ শতকের ছবি নিলামে উঠল ৮৩ কোটি টাকা

Next Post

গ্রামীণফোন রিচার্জে নগদ নিয়ে এলো এক টাকার অফার

Next Post
গ্রামীণফোনের নগদে এক টাকার অফার বিজ্ঞাপন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোন রিচার্জে নগদ নিয়ে এলো এক টাকার অফার

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সারাদিনের চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT