চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতদিন মন ভরে দেখি না তোমাকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 14, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
বইয়ের তাক থেকে বই নেওয়া ব্যক্তি, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী নির্মাতা, লেখক ও গীতিকার আমজাদ হোসেন নেই চার বছর! ২০১৮ সালের এই দিনে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে বাবার অনুপস্থিতির বিষয়টি মৃত্যু দিনে ব্যাখ্যা করেন আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান।

প্রয়াত বাবার উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন,‘আর কতদূর হেটে গেলে … তোমার দেখা পাবো বলতো বাবা? কতদিন মন ভরে দেখি না তোমাকে। মাঝে মাঝেই তোমাকে দেখতে বড় ইচ্ছে করে, খুব কথা বলতে ইচ্ছে হয়।’

সোহেল আরমান লিখেন,‘তোমার মৃত্যুর আগের কয়েক বছর আমরা শুধুমাত্র পিতা-পুত্র না, খুব ভালো বন্ধুর মত হয়ে গিয়েছিলাম। কারণ বহুবার তোমার চিকিৎসার প্রয়োজনে তোমার সঙ্গে দেশের বাইরে যাবার সৌভাগ্য হয়েছিল আমার। সেখানে তুমি আর আমি চিকিৎসার ফাঁকে ফাঁকে কত গল্প, কত রকমের খাওয়া দাওয়া, কত ঘোরাফেরা। তোমার সারাজীবনের কত গল্প যে আমি শুনেছি। তোমার গল্পগুলোর মধ্যে বেশিরভাগই দুঃখ ছিল, সংগ্রাম ছিল, অনন্য শৈল্পিক সৃষ্টির দৃষ্টিভঙ্গি ছিল, পুড়ে যাওয়া মানুষের ভালোবাসার কথা ছিল, দেশ ভক্তির টান ছিল। অল্প কিছু রঙিন কৈশোরের স্বপ্নের গল্প ও হাসি ছিল। সে এক অজানা আমজাদ হোসেন ছিল। শুধু শেষবার সুস্থ হয়ে ফেরার সময় বেঁচে থাকার আর ইচ্ছে ছিল না তোমার।

স্মৃতিকাতর সোহেল আরমান আরও লিখেন,‘ঢাকা ফিরে এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে ডাক্তারের নিষেধ জেনেও মনের সুখে সিগারেট ধরালে। আমি কিছু বলতেই তুমি থামিয়ে দিয়ে বললে, আমার আর কিছু ভালো লাগেনারে বাবা। আমি এ জীবন নিয়ে এখন অনেক ক্লান্ত। সেই জামালপুরের ব্রহ্মপুত্র নদীর পাড়ের ছোট্ট শহরের একজন সাধারণ মানুষ আমি আজ এই পর্যন্ত অনেক দূর এসেছি, অনেক কাজ করেছি। অনেক ভালোবাসা পেয়েছি, অনেক পুরষ্কার পেয়েছি, অনেক বোঝা টেনেছি, আমি এবার মুক্তি চাই বাবা। আমাকে আর কিছু বলিস না, এবার আমি আমার মত করে কিছুদিন সময় কাটাতে চাই। দিবি না আমাকে সেই সময়?’

নির্মাতা ও অভিনেতা ছেলে আরও লিখেন,‘এতবড় কিংবদন্তী মানুষ যখন ছোট্ট বালকের মতো আবদাব করে তখন কি আর কিছু বলা যায়? শুধু এতটুকু বলি, বাবা তুমি সাধারণ না, আমার এবং আমাদের অহংকারের।’

ব্রেন স্ট্রোক করে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২০১৮ সালের ১৪ ডিসেম্বর মারা যান এই কিংবদন্তী নির্মাতা। আমজাদ হোসেনের পরিচালনায় জনপ্রিয়তা পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নানামাত্রিক কাজের জন্য ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। একইসাথে বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

Tags: আমজাদ হোসেনগীতিকারচিকিৎসানির্মাতালিড বিনোদনলেখকসাজ্জাদ হোসেন দোদুলসিনেমাসোহেলসোহেল আরমান
Previous Post

শেষ বিকেলের সাফল্যে স্বস্তি বাংলাদেশের

Next Post

এক হচ্ছেন অপু-বুবলী!

Next Post
অপু ও বুবলী একসঙ্গে, সিনেমার দৃশ্য, বাংলাদেশী অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

এক হচ্ছেন অপু-বুবলী!

স্মার্টফোনের বর্তমান ব্যাটারির চেয়েও চারগুণ বেশী শক্তিশালি ব্যাটারি আবিস্কার

স্মার্টফোনের বর্তমান ব্যাটারির চেয়েও চারগুণ বেশী শক্তিশালি ব্যাটারি আবিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT