চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 03, জানুয়ারি 2026
in বিনোদন
A A

অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৫ম প্রয়াণ দিবস। এই উপলক্ষে সিডনিতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে তার জীবনীপাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম, নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা এবং সমকালীন সমাজে তাঁর চিন্তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পান সুপারির সিইও এবং কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের পুত্রবধূ কনা রেজা। উদ্বোধনী বক্তব্যে তিনি আবেগাপ্লুত হয়ে রাবেয়া খাতুনের ব্যক্তিগত জীবন, পারিবারিক মূল্যবোধ ও সাহিত্য সাধনার নানা দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন।

ট্রাব অস্ট্রেলিয়া শাখার সভাপতি ও ভয়েস অব সিডনি সম্পাদক অর্ক হাসানের সভাপতিত্বে এবং ডায়াসপোরা শিশু-বিষয়ক সাংবাদিক কে এম ধ্রুব এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চিন্তক ও উন্নয়নকর্মী কিশোয়ারা আক্তার কাকলী। প্রবন্ধে তিনি বলেন, রাবেয়া খাতুন বিশেষত নারীদের সাহিত্যচর্চার ক্ষেত্রে যে শক্ত ভিত্তি ও অনুপ্রেরণামূলক পথ তৈরি করে গেছেন, তা উপমহাদেশের সাহিত্য ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন ট্রাবের কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের এস এম নাসির, ফজলুল হক রিসার্চ সেন্টারের সভাপতি ড. নটরাজ রায়, ট্রাব যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক জহিরুল বশির, নিউইয়র্ক শাখার সভাপতি বেলাল আহমেদ, ইউরোপ শাখার সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পোদ্যোক্তা শাহ নেওয়াজ সিআইপি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জসহ আরও অনেকে। বক্তারা তাঁদের বক্তব্যে রাবেয়া খাতুনের সাহিত্যিক অবদান স্মরণ করেন এবং প্রবাসেও তাঁর সাহিত্যচর্চা ও গবেষণা অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল, সিডনির কাউন্সিলর মাসুদ চৌধুরী, এডভোকেট মোবারক হোসেন, লিবারেল পার্টির এমপি পদপ্রার্থী জাকির আলম লেনিন, চিকিৎসা বিজ্ঞানী ড. ওয়ালিউল ইসলাম, অস্ট্রেলিয়া বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মতিন, ফার্মেসি বিষয়ক গবেষক সেলিমা বেগম সালমা, বাংলা স্কুল অস্ট্রেলিয়ার প্রিন্সিপাল মিলি ইসলাম, রিয়েল স্টেট বিষয়ক গবেষক আলী শিকদার, আইটি ফোরামের শাকিল শিকদার, হারুন অর রশিদ, অভিনেতা আশরাফ কবির, ঢাকা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বি এম দুলাল, বিএফইউজে এর সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, হেমা রেজোয়ান, মিলি নূর, ফাহমিদা খন্দকার, ভয়েস অব সিডনি পাঠক ফোরামের সিজান খান, আলোকচিত্রী অর্নব বিন জামান, সাব্বির খান, হৃদয়।

তাদের বক্তব্যে রাবেয়া খাতুনের সাহিত্যিক গভীরতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও সমাজ পরিবর্তনে লেখকের ভূমিকা বিশেষভাবে গুরুত্ব পায়।

সভাপতির বক্তব্যে ট্রাব অস্ট্রেলিয়ার সভাপতি অর্ক হাসান সর্বসম্মতিক্রমে প্রয়াত ঔপন্যাসিক রাবেয়া খাতুনের সাহিত্য ও কর্মজীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের ঘোষণা দেন। একই সঙ্গে তাঁর সাহিত্যকর্ম ও অনুপ্রেরণাদায়ক জীবনকাহিনি সরকারি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করেন, যা উপস্থিত সকলে সমর্থন জানান।

Tags: অস্ট্রেলিয়াকনা রেজাপ্রয়াণ দিবসরাবেয়া খাতুন
Previous Post

গামছা-টুপিতে জাভেদ আখতারের যে ছবি ভাইরাল!

Next Post

কেন ২০২৬ হতে যাচ্ছে হলিউডের সবচেয়ে আলোচিত বছর?

Next Post

কেন ২০২৬ হতে যাচ্ছে হলিউডের সবচেয়ে আলোচিত বছর?

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT