চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতের মূর্ছনায় আশা ও স্বপ্নপূরণের বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 28, অক্টোবর 2024
in বিনোদন
A A
সংগীত পরিবেশনা, গায়ক, গায়িকা, বাদ্যযন্ত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৫ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হল ‘উৎস সন্ধ্যা ২০২৪’। বিশেষ এ সংগীত সন্ধ্যায় জনপ্রিয় শিল্পী ঋতুরাজ বৈদ্য, সানজিদা মাহমুদ নন্দিতা ও মাশা ইসলামের গানের পরিবেশনায় শ্রোতারা হারিয়ে যান সুরের এক অনন্য ভুবনে।

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য তহবিল সংগ্রহ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অসহায় ও অবহেলিত শিশু-কিশোরদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্য নিয়ে এ সংগীত সন্ধ্যার আয়োজন করে তৃণমূল পর্যায়ের কমিউনিটি-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান উৎস বাংলাদেশ।

তহবিল সংগ্রহে বার্ষিক এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন পৃষ্ঠপোষক, বিভিন্ন পর্যায়ের সমাজসচেতন মানুষ ও সংগীতপ্রেমীরা। আয়োজনে অংশ নেয়ার মাধ্যমে তারা একটি মহৎ উদ্দেশ্যপূরণের যাত্রায় শামিল হন; কেননা, অনুষ্ঠানে প্রতিটি টিকেট বিক্রির অর্থ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা, আশ্রয় এবং সঠিক যত্ন নিশ্চিতে ভূমিকা রাখবে।

এ সংগীত সন্ধ্যার আয়োজন নিয়ে উৎস বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহমুদা মাহবুব লীনা বলেন, “এ আয়োজন কেবলমাত্র সংগীত সন্ধ্যাই ছিল না; এ আয়োজন আশা ও স্বপ্নপূরণের বার্তা নিয়ে এসেছে। আমরা এমন একটি পৃথিবী গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি শিশু যত্নে বড় হবে। আমরা অনুষ্ঠানে আগত সকল অতিথি, শিল্পী, অনুষ্ঠানের স্পনসর ও পার্টনার সহ এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ। সবার সমবেত প্রচেষ্টা এ আয়োজনকে সফল ও অর্থবহ করে তুলতে ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে পরিবেশিত প্রতিটি গান সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মৌলিক অধিকার নিশ্চিতের ক্ষেত্রে আমাদের লক্ষ্যপূরণের আরও কাছে নিয়ে গেছে।”

এই সন্ধ্যার টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ উৎস বাংলাদেশের পরিচর্যায় থাকা শিশু-কিশোরদের কল্যাণে ও সংস্থাটির বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ সামনে এগিয়ে নিয়ে যেতে ব্যয় করা হবে।

Tags: ঋতুরাজনন্দিতামাশামাশা ইসলামলিড বিনোদন
Previous Post

ভারত থেকে রেকর্ড পরিমাণ বিনিয়োগ তুলে নিয়েছে বিদেশিরা

Next Post

২৬ দিনে এসেছে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

Next Post
আঙুল দিয়ে মার্কিন ডলার নোট দেখাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ দিনে এসেছে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

তারেক রহমান আইনি লড়াই শেষে দেশে ফিরবেন শিগগিরই. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি লড়াই শেষে খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: যুক্তরাজ্য বিএনপি সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT