চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীনকে মিমি-জয়ার ভালোবাসার আলিঙ্গন!

মেহজাবীনের প্রথম ছবি দেখে মুগ্ধ তারকারাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 25, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
মেহজাবীন, মিমি ও জয়া একত্রে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই ‘গুরু’ বলে সম্মোধন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যখন অভিনয় শুরুই করেননি মেহজাবীন; মাত্র প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত; তখন শিক্ষক হিসেবে পেয়েছিলেন দেশ বরেণ্য অভিনেত্রী আফসানা মিমিকে। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবীনের পরিচয় তার কাছ থেকেই। শেখার শুরুটাও আফসানা মিমির কাছেই।

মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রিমিয়ারে সেই শিক্ষক এসেছিলেন মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে। বড় পর্দায় মেহজাবীন কেমন করেছে জানতে চাইলে মিমি জানান, তার শিষ্য ভালোই শুধু করেনি, খুব ভালো করেছে।

অভিনেত্রী জয়া আহসান তো রীতিমতো ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবীনকে। সিনেমা দেখা শেষে জয়া বলেন, “অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ক একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।”

অভিনেত্রী, প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, “মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য।”

সংবাদ সম্মেলনে মেহজাবীন, মিমি ও জয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ রুনা খান, নাবিলা, তমা মীর্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, সংগীতশিল্পী জেফার, নির্মাতা রায়হান রাফী, আহমেদ শাওকী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ শোবিজের বহু মানুষ উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রিয় মালতী’ টিম এবং মেহজাবীনকে।

২৪ ডিসেম্বর রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। ভালোবাসায় সিক্ত মেহজাবীন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেন, “যেটা আশা করেছিলাম, সেরকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল এবং প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।”

২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমার মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে।

সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে। ‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে।

Tags: আফসানা মিমিজয়া আহসাননুসরাত ইমরোজ তিশাপ্রিয় মালতীমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসিনেমা
Previous Post

নাটক ট্রেন্ডিংয়ে, গানে পুরনো রুমিকে পাচ্ছেন দর্শক

Next Post

৭ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুত, entourages সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

প্রধান শিক্ষক বরখাস্তের ঘটনায় একজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষিকাকে হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT