চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিভি-ওটিটিতে সফল, সিনেমা নিয়ে কী ভাবছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 07, মার্চ 2024
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ প্রতিবেদক, চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক এবং ওটিটিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর ১৪ বছরের ক্যারিয়ারে প্রথম সিনেমা করলেন মেহজাবীন চৌধুরী। এ কারণে এই তারকার অগণিত অনুসারীরা মুখিয়ে আছেন তাকে বড়পর্দায় দেখতে। মাকসুদ হোসেনের পরিচালনায় ‘সাবা’ নামে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন মেহজাবীন। 

গেল বছর ফেব্রুয়ারিতে গল্পনির্ভর এ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। শোবিজ তারকাদের কাঙ্ক্ষিত মাধ্যম হচ্ছে বড়পর্দা। সেই বড়পর্দায় মেহজাবীন কী টিভি, ওটিটির মতো সফল হতে পারবেন?

উত্তরে মেহজাবীন বলেন, দর্শক যদি সিনেমা হলে যান তাহলে গল্পনির্ভর ছবিও সফল হবে। আমি কতটুকু সফল হবো সেই ভবিষ্যৎ এখন বলতে পারছি না। তবে যখন নাটক শুরু করেছিলাম সবার ভালোবাসা পাওয়া শুরু করেছিলাম। ওটিটি শুরু করলে সেখানেও সবার সাপোর্ট পেয়েছি। আশা করছি, যখন আমার প্রথম সিনেমা ‘সাবা’ রিলিজ হবে একইভাবে ভালোবাসা পাবো।

১৪ বছর লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা শুরু মেহজাবীনের। আজ তিনি ছোটপর্দার শীর্ষ অভিনেত্রী। গ্লামারসের পাশাপাশি নানান ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। গত মাসে তার ক্যারিয়ারে ১৪ বছরে পা পড়ে।

লম্বা সময়ে কোনো অপ্রাপ্তি নেই উল্লেখ করে মেহজাবীন বলেন, যতটুকু আমার প্রাপ্য তার চেয়ে বেশি পেয়েছি। কলিগ থেকে দর্শকরা সবাই আমাকে সাপোর্ট করেছেন। যেসব ডিরেক্টরদের সঙ্গে কাজের সুযোগ চেয়েছিলাম সেই সুযোগও পেয়েছি। শুরুতে আমি ভালো করে বাংলা বলতে ও লিখতে পারতাম না। সেই জায়গা থেকে আজকের এই অবস্থানে ইন্ডাস্ট্রি আমাকে যতটুকু যা দিয়েছে আমি সবসময় মনে করি চাওয়ার চেয়ে পাওয়া বেশি।

গেল ডিসেম্বরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নারী প্রধান গল্প অনন্যা-তে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন মেহজাবীন। এরপর ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে হাজির হন ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব সিরিজ ‘আরারাত’-এ। আগামীতে বেশ কিছু নতুন কাজ আসছে তার।

মেহজাবীন বলেন, এখনকার কাজগুলোর আলাদা আলাদা প্রমোশন স্ট্রাটেজি থাকে। কেউ জিজ্ঞেস করলে আগেকার দিনের মতো আর্টিস্টের আগে থেকে বলার সুযোগ থাকে না। প্রযোজকদের প্ল্যান থাকে। যখন তারা চান তখন কাজগুলো নিয়ে বলার সুযোগ আসে। তবে আমার বেশকিছু কাজ আসছে।

Tags: ওটিটিবড়পর্দামাকসুদ হোসেনমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশোবিজসাবাসিনেমা
Previous Post

অশ্বিনকে স্পিনের মাস্টার বললেন পন্টিং

Next Post

সালাম স্টিলের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

Next Post
সালাম স্টিলের ডিলার সম্মেলনে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাম স্টিলের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দলগত ছবি, সবুজ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ১০৬ রানের জয়ে কাটল কোয়ার্টারের টিকিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT