চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাবা’র যে খবরে মেহজাবীনের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 28, আগস্ট 2024
in বিনোদন
A A
মেহজাবীন তার উচ্ছ্বাস প্রকাশ করছেন, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসছে ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে ৭ সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশি ছবি ‘সাবা’!

টিআইএফএফ-এর আসন্ন উৎসবে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সাথে স্থান করে নেয়া ‘সাবা’ ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন অভিনীত প্রথম ছবি। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গেল ফেব্রুয়ারিতে মেহজাবীনের জন্মদিন উপলক্ষ্যে ‘সাবা’র পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ছবিটি নিয়ে প্রথমবার জানানো হয়।

স্বভাবতই নিজের প্রথম ছবি দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে পেরে ভীষণ উত্তেজীত মেহজাবীন। সেই উত্তেজনাকে বোধহয় আরো কয়েক ধাপ বাড়িয়ে দিলো প্রিমিয়ার শোয়ের টিকেট না পাওয়ার বিষয়টি!

বড়পর্দায় মেহজাবীন চৌধুরীর ছবি, নাটকীয় ও মনোযোগ আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ হ্যাঁ, ৭ সেপ্টেম্বর ‘সাবা’র প্রিমিয়ারের দিনের টিকেট পাননি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মেহজাবীন। তিনি জানান, টিকেট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৭ তারিখের সমস্ত টিকেট শেষ হয়ে গেছে। বন্ধুদের জন্য টিকিট কাটতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। তবে আশার কথা হচ্ছে, ঠিক পরের দিনেই আছে ‘সাবা’র আরো একটি শো। সেদিন উপস্থিত থাকবেন জনপ্রিয় এই অভিনেত্রী।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেও জানিয়েছেন মেহজাবীন। ৮ তারিখ ছাড়াও উৎসবে ১৪ তারিখে হবে আরেকটি শো, সেটিও উপস্থিত থাকবেন অভিনেত্রী।

‘সাবা’ নিয়ে টিআইএফএফ-এর ওয়েবসাইটে একটি ফিচার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হোসেন সম্পূর্ণ বিপরীত দুটি দৃষ্টিভঙ্গিতে মা-মেয়ের সম্পর্ক দেখিয়েছেন।

বাবা নিখোঁজ হওয়ায়, সাবা (মেহজাবীন চৌধুরী) তার অসুস্থ মা শিরিনের (রোকেয়া প্রাচী) একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। নানা হতাশার বহিঃপ্রকাশ হিসেবে প্রায়ই শিরিন তার মেয়ের প্রতি তিক্ততা এবং রাগ দেখান। তাই তারা একসঙ্গে থেকেও নিজস্ব আলাদা জগতে বাস করেন। শিরিনের হার্ট অ্যাটাক হলে মায়ের হার্ট সার্জারির জন্য সাবা তাদের বাড়ি বিক্রি করার চেষ্টা করেন, জিনিসপত্রের দাম কমিয়ে সঞ্চয়ের চেষ্টা করেন। এমনকি তার সিনিয়র সহকর্মী অঙ্কুর (মোস্তফা মনোয়ার)-এর সাথে তার জমে উঠতে থাকা রোমান্সকেও ঝুঁকিতে ফেলেন, যে বিদেশে পাড়ি জমাতে মরিয়া।

সাবা চরিত্রটি দিয়ে মাকসুদ হোসেন নানা দুঃখজনক ঘটনা চ্যালেঞ্জের মধ্য দিয়ে সংগ্রাম করতে দেখিয়েছেন। একটি চরিত্রের দৈনন্দিন বাস্তবতার কথা ফুটে উঠে ‘আমরা এখানে কোনোমতে বেঁচে থাকার জন্য শ্বাস নিচ্ছি’-সংলাপের মধ্য দিয়ে। সাবার সামনে দুটি পথ থাকে। চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে জীবন গড়া অথবা সকল কষ্ট পেছনে ফেলে অন্য দেশে চলে যাওয়া, আরেক পৃথিবীর খোঁজে।

বড়পর্দায় মেহজাবীন চৌধুরীর ছবি, নাটকীয় ও মনোযোগ আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী এবং মোস্তফা মনোয়ারের অসাধারণ অভিনয়, ডায়নামিক সিনেমাটোগ্রাফি এবং প্রাণবন্ত কালার প্যালেটে ফুটিয়ে তোলা হয়েছে অঙ্কুর, সাবা এবং শিরিনের অন্ধকার দৃষ্টিভঙ্গির চিত্র। চরিত্রগুলি ছোট ছোট বিষয়ে আনন্দ এবং বেঁচে থাকার কারণ খুঁজে পায়— ভাল খাবার, তাজা বাতাস, গান এবং মাঝে মাঝে নিষিদ্ধ অ্যালকোহলে চুমুক।

‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন গ্লোবাল মিডিয়া মেকার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশ গ্রহণ করেছেন। সেই সাথে ‘সাবা’সহ নিজের পরিচালিত আরো একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নিয়েছেন।

Tags: মেহজাবীনমোস্তফা মনোয়াররোকেয়া প্রাচীলিড বিনোদনসাবাসিনেমা
Previous Post

যৌন হেনস্তার অভিযোগে মালয়ালম ইন্ডাস্ট্রিতে তোলপাড়

Next Post

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন

Next Post
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন

বন্যায় ফেনীর হাসপাতালে বিদ্যুৎ না থাকায় শিশুরা মোমের আলোতে জন্ম নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় ফেনীতে হাসপাতালে নেই বিদ্যুত, মোমের আলোতে জন্ম নিলো ৬১ শিশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT