চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বমানের’ মিরাজ সিপিএল অভিষেকেই নিলেন ৩ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডার ব্যাটিংয়ে জ্বলে উঠতে না পারলেও বোলিংয়ে ৩টি মূল্যবান উইকেট নিয়েছেন। তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৪ উইকেটে জিতেছে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে। ম্যাচ শেষে গায়ানা অধিনায়ক ইমরান তাহির প্রশংসায় ভাসিয়েছেন মিরাজকে।

বৃহস্পতিবার সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লুসিয়ার অধিনায়ক রোস্টন চেজ। ১৮.৫ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় দলটি। মিরাজের পাশাপাশি তাহির নেন ৫ উইকেট। ব্যাটে নেমে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ করে গায়ানা। ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে।

ব্যাটিংয়ে ৪ বলে ১ রানে আউট হন মিরাজ। বোলিংয়ে ৪ ওভারে ১৩ রান খরচায় ৩ উইকেট তুলে নেন। গড় ছিল কেবল ৩.২৫। ৪৭ বর্ষী সাউথ আফ্রিকান তাহির ৪ ওভারে ১৭ রান খরচায় নেন ৫ উইকেট।

মূলত আসরের মাঝখানে মিরাজকে উড়িয়ে নিয়ে গেছে গায়ানা। তিনি জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীর স্থানে। যিনি ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে সিপিএল ছেড়েছেন। নবী আসরে ৭ উইকেট নিয়ে শীর্ষ শিকারীর চারে।

ম্যাচ শেষে গায়ানা অধিনায়ক তাহির বলেছেন, ‘আমাদের দলে নবী ছিলেন। তার পারফরম্যান্সের মান সবসময়ই খুব উঁচু। আমাদের সেরা বোলার ছিলেন। এখন মিরাজ এসেছেন, সত্যি বলতে, শুরুতে হয়তো কিছুটা চাপমুক্ত বা স্বাভাবিক বোধ করছিলেন এবং এরপরই দুর্দান্ত বোলিং করেন। ঠিক যেমন আমরা আশা করেছিলাম, তেমন খেলেছেন। তাকে দলে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।’

‘সে একজন বিশ্বমানের বোলার এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বজুড়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছেন। তাই স্বাভাবিকভাবে, তার এবং দলের অন্য বোলারদের সাথে বোলিং করার সুযোগ নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আসলে আমাদের এমন চারজন বোলার আছে যারা যেকোনো মুহূর্তে আক্রমণে আসতে পারেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার জন্য তাদের মাত্র দশটি বলই যথেষ্ট।’

মিরাজের দল ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে।

Tags: ইমরান তাহিরগায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টসসিপিএল
Previous Post

মহাখালীতে পুরনো ভবনে বড় অগ্নিকাণ্ড

Next Post

অ্যাপলের ফোল্ডেবল ‘আইফোন ডুও’: কী কী সুবিধা, দাম কত?

Next Post
ছবি: সংগৃহীত

অ্যাপলের ফোল্ডেবল ‘আইফোন ডুও’: কী কী সুবিধা, দাম কত?

ছবি: সংগৃহীত

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT