দীর্ঘদিন ধরে শয্যা সমস্যায় রয়েছে ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতাল। রোগীদের চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। পরিস্থিতি সামাল দিতে আধুনিক ভবন নির্মাণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।







