চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার সেরা ১০-এ মেহেদী, ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ছয় টাইগার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 25, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মেহেদী হাসান উচ্ছ্বাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয় দ্বীপে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। অনন্য অর্জনে বড় ভূমিকা রেখেছিলেন বোলাররা। ব্যাটে জাকের আলী অনিক ঝলক দেখিয়েছেন। ফলও পেলেন। শেখ মেহেদী-তাসকিন আহমেদ ও জাকেরসহ ৬ টাইগার পৌঁছেছেন ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে।

বুধবার র‌্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন টাইগার ক্রিকেটাররা।

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে বল হাতে দাপট দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। ১১ ওভার বল করে ৪৬ রান খরচায় সর্বোচ্চ ৮ উইকেট নেন। ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন এ অফস্পিনার। ১৩ ধাপ এগিয়ে সেরা দশে পৌঁছেছেন মেহেদী। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন ১০ নম্বরে। ব্যাট হাতে তিনি ৩৭ রান করেন। প্রথম ম্যাচে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাতে, ১০ ধাপ এগিয়ে ৯৪ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে এসেছেন।

সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ১১.১ ওভার বল করে খরচ করেন ৭৪ রান। দারুণ পারফর্ম করে ৭ ধাপ এগিয়ে টাইগার পেসারও ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছেন। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ১১ নম্বরে।

একই পথ অনুসরণ করেছেন রিশাদ হোসেন। ক্যারিবীয় দ্বীপে তৃতীয় সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন। ২১ ধাপ এগিয়ে ৬২১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে এসেছেন। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ১২ ধাপ। ৮৮ পয়েন্ট নিয়ে ৩৬ নম্বরে এসেছেন টাইগার লেগ স্পিন অলরাউন্ডার।

হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবও ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছেন। দুজনই ৪টি করে উইকেট নেন। হাসান ২৩ ধাপ এগিয়ে ৫৯৭ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে এসেছেন। তানজিম ১৬ ধাপ এগিয়ে ৫১৭ পয়েন্ট নিয়ে ৪৫ নম্বরে এসেছেন।

ওয়েস্ট ইন্ডিজে ব্যাট হাতে বাংলাদেশ খুব একটা আলো ছড়াতে পারেননি। ভিন্ন ছিলেন জাকের আলী অনিক। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১৩৬-এর বেশি স্ট্রাইকরেটে ১২০ রান করেন।

Tags: আইসিসিজাকেরতানজিমতাসকিনমেহেদীরিশাদলিড স্পোর্টসহাসান
Previous Post

পঞ্চগড়ে মিনি স্টেডিয়ামের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

Next Post

শ্রীমঙ্গলে বড়‌দিন পালন

Next Post
শ্রীমঙ্গলে বড়‌দিনের আনন্দময় অনুষ্ঠান, শিশু ও বড়দের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে বড়‌দিন পালন

শহীদদের স্বপ্নের দেশ গড়তে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানাচ্ছেন ডা. শফিকুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদদের স্বপ্নের দেশ গড়তে চাঁদাবাজি বন্ধ করতেই হবে: ডা. শফিকুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT