চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজসেরা মেহেদী ‘ভালো’ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মেহেদী হাসান জয় সিরিজ সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর চ্যালেঞ্জ ছিল টি-টুয়েন্টি সিরিজে ভালো শুরু করা। প্রথম ম্যাচে সেটা করে দেখায় বাংলাদেশ। অফস্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান দুর্দান্ত পারফর্ম করেন। প্রথম ম্যাচে সেরার পুরস্কারের পর ধারাবাহিক ভালো বল করে সিরিজসেরার পুরস্কারও জিতে নিয়েছেন এ তারকা। ওয়েস্ট ইন্ডিজে রঙিন শেষের পর মেহেদীর আশা, আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে বাংলাদেশ।

সিরিজসেরার পুরস্কার নিয়ে মেহেদী বিশ্বকাপে খেলতে না পারার বিষয়েও বলেছেন, ‘বিশ্বকাপে আমাদের হাতে অনেক সুযোগ ছিল এবং কম্বিনেশনের একটা ব্যাপার ছিল। সে কারণে বিশ্বকাপে খেলতে পারিনি। কিন্তু তারপর আবারও ওয়েস্ট ইন্ডিজে আসলাম এবং গ্লোবাল টি-টুয়েন্টি খেলার দারুণ একটি অভিজ্ঞতা পর এমন একটি সিরিজ।’

‘হ্যাঁ, এই ধরনের উইকেটে বোলিং উপভোগ করেছি। কারণ বিশ্বকাপের সময় দেখেছি এ ধরনের উইকেট টার্নিং ছিল, স্কেচি এবং বল নিচু হয়ে আসতে। আমরা সিরিজের আগে উইকেটে বোলিং পরিকল্পনা করছিলাম। এই ধরনের উইকেটে সঠিকভাবে বল করে যাওয়াই মূল বিষয়।’

তিন ম্যাচে তিনবার নিকোলাস পুরানকে আউট করেছেন। মেহেদী বললেন, ‘পুরানকে ভালোভাবে জানি, কারণ আমি এবং পুরান বিপিএল ও অন্যান্য অনেক লিগে খেলেছি। জানি ডানহাতি অফ স্পিনারদের বিরুদ্ধে পুরানের কিছুটা অসুবিধা আছে। তাই এটি কার্যকর করার পরিকল্পনা ছিল এবং আমরা সফলতা পেয়েছি।’

‘হ্যাঁ, সবাই ভালো করেছে। আমাদের টি-টুয়েন্টি এবং টেস্ট সিরিজ খুব ভালো ছিল। কিন্তু ওয়ানডেতে আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু টি-টুয়েন্টি সিরিজের জন্য সবাই আগ্রাসী ছিল। এই সিরিজে আমার সতীর্থদের শারীরিক ভাষা দেখেছেন। আশা করি, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো হবে।’

তিন ম্যাচে ৮ উইকেট এবং ৩৭ রান করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন শেখ মেহেদী হাসান। প্রথম ম্যাচে অপরাজিত ২৬ এবং বল হাতে ১৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা হয়েছিলেন।

Tags: ওয়েস্ট ইন্ডিজচ্যাম্পিয়ন্স ট্রফিজিএসএলবাংলাদেশমেহেদীলিড স্পোর্টস
Previous Post

স্যার ফজলে হাসান আবেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

Next Post

বড়দিনের মেলায় পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

Next Post
বড়দিনের মেলায় তাবু ও আসবাবপত্র, অনেক মানুষ ও শিশু উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনের মেলায় পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

ঢাকার রাস্তায় রিকশা ও অটো রিকশা চলাচল, ধুলা ও ধোঁয়া ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ঢাকার বাতাস 'অত্যন্ত অস্বাস্থ্যকর'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT