চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় হারে ফাইনালের অপেক্ষা বাড়ল মিরাজদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 পূর্বাহ্ন 18, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

বেশ দাপটে লিগপর্ব পেরিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কোয়ালিফায়ার ১’য়ে জায়গা করে নিয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জিতলেই ফাইনাল, হারলে আরও এক ম্যাচে পরীক্ষার অপেক্ষা। এ সমীকরণে নেমে রীতিমত বিপর্যয়ের মুখে পড়েছে মেহেদী হাসান মিরাজদের দল। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস কেবল ৫.২ ওভারে ৯ উইকেটে জিতে গেছে। ফাইনালের টিকিট কাটতে গায়ানাকে খেলতে হবে কোয়ালিফায়ার ২’য়ে।

শুক্রবার সকালে কিংসটন ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নামে গায়ানা। ১৫ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায়। কেবল ৫.২ ওভার লাগে বারবুডা ফ্যালকনসের জিততে। ১ উইকেট হারিয়ে ৭৭ রান করে তারা। ৮৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে।

ব্যাটে নেমে ওপেনিং জুটিতে গ্লেন ফিলিপস এবং মাভেন্দ্র দিন্দিয়াল ২৬ বল ২৬ রানের জুটি গড়েন। গ্লেন ১৫ বলে ১৬ এবং দিন্দিয়াল ১৮ বলে ১১ করে ফেরেন। ১৫ বলে ১৫ করে আউট হন শাই হোপ। আর কোন ব্যাটার রানের দেখা পাননি, প্রথম বলেই আউট হন মিরাজ। শেষে রোমারিও শেফার্ডের ব্যাটে আসে অপরাজিত ১৪ রান, ৭৬ রানের ছোট পুঁজি পায় গায়ানা।

বারবুডার হয়ে সাদাব খান এবং সুফিয়ান মকিম ৪টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেনে জশুয়া জেমস এবং শামার স্প্রিঙ্গার।

রানতাড়ায় ওপেনার রাকিম কর্নওয়াল ১৬ বলে ৪৯ করেন। তিনি আউট হলেও টিকে থাকেন আরেক ওপেনার এভিন লুইস। তার ১৩ বলে অপরাজিত ২৩ রানে ম্যাচ শেষ করে বারবুডা।

এদিন কোন উইকেট পাননি মিরাজ, এক উইকেট নেন ইমরান তাহির। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে গায়ানা।

Tags: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগগায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টসসিপিএল
Previous Post

আটা, ময়দার দাম বেড়েছে, কমেনি মুরগি–ডিমের দাম

Next Post

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রে শিক্ষা সফর

Next Post
ছবি: ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রে শিক্ষা সফর।

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রে শিক্ষা সফর

হুতিদের থামাতে তৎপর চীন ও যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT