চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের সেলফিতে মেহজাবীন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 09, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
মেহজাবীন ও রণবীরের সেলফি, বাংলাদেশি বিনোদন জগতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রে পা রেখেই রীতিমত সাড়া ফেলে দিয়েছেন লাক্সসুপারস্টার খ্যাত ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসবে ছাপ রেখেছেন। দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ নিয়েও ছুটছেন এদিক সেদিক!

৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে বসেছে ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪র্থ আসর, যা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মেহজাবীন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত ছবি ‘সাবা’। এরইমধ্যে জেদ্দায় উপস্থিত হয়েছেন মেহজাবীন!

রবিবার (৮ ডিসেম্বর) ছিলো উৎসবে ‘সাবা’র প্রথম প্রদর্শনী। এদিন লাল শাড়ি পরে উৎসবস্থলে হাজির হয়েছিলেন তিনি! প্রদর্শনীর আগে উৎসবে দেখা বলিউড তারকা রণবীরের সাথে! তিনি এদিন উৎসবে ভারতীয় সিনেমা নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন!

রণবীরের সাথে দেখা হওয়ার মুহূর্ত যত্নে ধরে রেখেছেন মেহজাবীন! এদিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীরের সাথে একটি সেলফি পোস্ট করেন তিনি। যে সেলফিটি রণবীর নিজেই ক্লিক করেছেন!

শুধু রণবীর নয়, হলিউডর একাধিক তারকা শিল্পীদের সাথেও মুহূর্ত ভাগ করতে দেখা গেছে মেহজাবীনকে! এরআগে জনপ্রিয় হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরো অনেকের সঙ্গে স্থিরচিত্রে দেখা গেছে মেহজাবীনকে।

রবিবার ছাড়াও এই উৎসবে সোমবার (৯ ডিসেম্বর) ও শনিবার (১৪ ডিসেম্বর) ‘সাবা’ ছবিটি দেখতে পারবেন দর্শক। উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে টিকেট পাওয়া যাচ্ছে।

Tags: বলিউডমেহজাবীনরণবীরলাক্স সুপারস্টারলিড বিনোদনহলিউড
Previous Post

দিল্লির স্কুলগুলোতে বোমা হামলার হুমকি, আতঙ্কিত শিক্ষার্থীরা

Next Post

সিরিয়ায় সরকার উৎখাত করা বিদ্রোহীদের সম্পর্কে যা জানা যাচ্ছে

Next Post
প্রতিবাদে অংশ নেওয়া মানুষরা একটি ভাঙা পোস্টার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় সরকার উৎখাত করা বিদ্রোহীদের সম্পর্কে যা জানা যাচ্ছে

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবের বৈঠক, দুই দেশের কূটনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT