চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঞ্চিত শিশুদের সাথে ‘মেঘনা কন্যা’র এক সন্ধ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 27, মার্চ 2024
in বিনোদন
A A
শিশুদের সাথে মেঘনা কন্যার আনন্দময় সন্ধ্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদুল ফিতরে আসছে ফুয়াদ চৌধুরী পরিচালিত ছবি ‘মেঘনা কন্যা’। ছবির মুক্তি ঘিরে চলছে প্রচার প্রচারণা। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত ছেলে-মেয়ের সঙ্গে দারুণ এক সন্ধ্যা কাটালো ‘মেঘনা কন্যা’ টিম!

মঙ্গলবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সুবিধাবঞ্চিত চার’শ বাচ্চার সঙ্গে ইফতার করলো ‘মেঘনা কন্যা’ টিম। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের তৈরি সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। সঙ্গে ছিল টুগেদার উই ক্যান এবং হোম ফেকশনারি।

বঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন নামের স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী এই ইফতার।

‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমরা বাচ্চাদের জন্য বুফে আয়োজন করে থাকি। যেখানে উপস্থিত থাকেন সমাজের অনুকরণীয় মানুষরা। এবার বুফে আয়োজন করার মতো পরিস্থিতি না থাকলেও আমরা কিছু গুণী মানুষকে আহ্বান করেছিলাম। তারা এসেছেন। ধন্যবাদ দিতে চাই ‘মেঘনা কন্যা’র নির্মাতা ফুয়াদ চৌধুরী ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে।’

নির্মাতা ফুয়াদ চৌধুরী জানান, বাচ্চাদের সঙ্গে এমন সময় কাটাতে পারাটা সত্যিই ভিন্ন এক অভিজ্ঞতা। তিনি ও নওশাবা বাচ্চাদের নিয়ে বৃক্ষরোপণও করেন।

নওশাবা বলেন, ‘একবার ফল উৎসব ও ইফতারে এসব বাচ্চার সঙ্গে সময় কাটিয়েছিলাম। তারা দারুণ প্রতিভাবান। এসব বাচ্চাদেরকে থিয়েটার শেখাতে চাই। তাদের নিয়ে সারাদেশব্যাপী পারফরম্যান্স করতে চাই। খুবই ভালো লাগে তাদের কাছে আসতে পেরে।’

ঢাকা উদ্যানের বস্তির সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। সেখানকার বাচ্চাদের সম-নাগরিক সুবিধা দিতে তাদের লেখাপড়াসহ সৃষ্টিশীল নানা অঙ্গনে সম্পৃক্ত করছে সংগঠনটি। এদিকে, ‘মেঘনা কন্যা’ চলচ্চিত্র নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শিকল ভাঙার গল্প নিয়ে নির্মিত হয়েছে। সিনেমাটি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tags: ইফতারঈদের ছবিকাজী নওশাবাফুয়াদ চৌধুরীমেঘনা কন্যালিড বিনোদনসিনেমা
Previous Post

হেরে ‘মেজাজ’ হারানো রোনালদোর সমালোচনা

Next Post

সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি নাবিকদের ক্ষতি করবে না দস্যুরা

Next Post
নাবিকরা নিরাপদ, জাহাজটি সমুদ্রে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি নাবিকদের ক্ষতি করবে না দস্যুরা

বাল্টিমোরে সেতু ভেঙে নিখোঁজ ৬ জনের মৃত্যুর আশঙ্কা, বাংলাদেশি সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাল্টিমোরে সেতু ভেঙে নিখোঁজ ৬ জনের সবার মৃত্যুর আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT