চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লু অর্জুনের নায়িকা হতে চাই: মেঘলা মুক্তা

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:03 অপরাহ্ন 19, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
মেঘলা মুক্তা সুন্দর পোশাক পরা ছবি, বাংলাদেশি অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলুগু ইন্ডাস্ট্রির পর একক নায়িকা হিসেবে ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে মেঘলা মুক্তার। ২৩ ডিসেম্বর তার অভিনীত ছবি ‘পায়ের ছাপ’ মুক্তি পেতে যাচ্ছে। সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে এই ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর।

এর আগে ২০১৯ সালে ১ ফেব্রুয়ারি ভারতের ১৫০ সিনেমা হলে মুক্তি পেয়েছিল মেঘলার প্রথম তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাভুডু’। শিবা গণেশ পরিচালিত ছবিতে মেঘলার নায়ক ছিলেন তানিশক রেড্ডি। ওই ছবির সুবাদে সেখানে যাতায়াত ও পরিচিত হন তিনি।

মেঘলা মুক্তা কালো পোশাকে বসে ভাবনায় মগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ আগামীতে আরও দক্ষিণী ছবি করবেন বলে জানান মেঘলা। বললেন, কোভিড না এলে এতদিন আরও দুটো সিনেমা হয়তো করে ফেলতাম। কথা হয়ে আছে, আগামীতে সেখানে কাজ করবো।

বাংলা ছবি ‘পায়ের ছাপ’ মূলত নারীর ক্ষমতায়ন ও এগিয়ে যাওয়ার গল্পে নির্মিত। সমাজে একজন নারী স্বপ্ন দেখেন, সেটি বাস্তবায়ন করার গল্পই ‘পায়ের ছাপ’।

মেঘলা জানান, সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষ শাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে পায়ের ছাপ-এ।

ছবির মুক্তি উপলক্ষে প্রচারণায় সময় দিচ্ছেন তিনি। কদিন আগে চ্যানেল আইতে এসেছিলেন ফটোশুটে অংশ নিতে। সেখানে মেঘলাকে জিজ্ঞেস করা হয় আগামীতে যেহেতু আবার দক্ষিণী ছবিতে অভিনয় করবেন, সেখানে আপনার পছন্দের নায়ক কে?

মেঘলা বলেন, সেখানকার প্রতিটি আর্টিস্টের সঙ্গে কাজ করতে চাই। বিশেষভাবে আমি আল্লু অর্জুনের অনেক বড় ফ্যান। সেখানে থাকাকালীন তার ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি। তার সঙ্গে যদি কখনও কাজের সুযোগ পাই অবশ্যই তার নায়িকা হতে চাই। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করবো।

মেঘলা বলেন, সাউথে প্রতিটি স্টারের ফ্যান ফলোয়ার্স অনেক বেশী। একজন ঘিরে ফ্যান থাকে না। দর্শকরা সবাই সবার ছবি দেখেন। সব বয়সী দর্শক হলে আসেন। একাধিক স্টার নিয়ে মাতামাতি হয়। তবে দেখেছি আল্লু অর্জুন স্টাইলের কারণে তাকে স্টাইলিশ স্টার বলা হয়। আমি নিজেও তার অভিনয়ের পাশাপাশি ডান্স ও স্টাইলের ফ্যান।

মেঘলা মুক্তা চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ প্রথম ছবি মুক্তির অভিজ্ঞতা জানিয়ে মেঘলা মুক্তা বলেন, দেড়শো হলগুলোতে আমার ছবি ভালো চলেছিল। আমি সেখানে নতুন হলেও স্ক্রিনে এলে দর্শক তালি সিটি বাজাতো, তালি দিতো। এই ভালো লাগাটা বলে বোঝানো যাবে না। প্রথম ছবিতে দর্শক আমাকে যেভাবে গ্রহণ করেছেন, আশা রাখি সামনের কাজে আরও ভালোভাবে গ্রহণ করবেন।

মেঘলা জানান, তেলুগু দর্শকদের নিয়মিত অভ্যাস সব সিনেমাই তারা হলে গিয়ে দেখেন। বললেন, এমনও হয়েছে রাতে শো-তেও দর্শক পূর্ণ ছিল। বিশেষ করে তেলুগুর রুরাল অঞ্চলেও ভালো চলেছিল। খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। সাউথে প্রথম ছবি হিসেবে অনেক বড় পাওয়া।

মেঘলা মুক্তা আর্জেন্টিনা ফুটবল জার্সি পরে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ তেলুগু ছবির জন্য মেঘলাকে ওই ভাষা শিখতে হয়েছিল। তিনি বলেন, ভাষা নিয়ে সেখানে ওয়ার্কশপ করেছি। রাত জেগে তেলুগু ভাষা শিখতে অনেক কষ্ট করতে হয়েছে। আর শট দেয়ার আগে আমাকে অনুশীলন করানো হয়েছে। অনুশীলন মানুষকে পারফেক্ট করে। আমি অনুশীলন করতে করতে শিখেছি। আমার প্রথম ছবির সঙ্গে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকেই আমাকে হেল্প করেছিলেন। সামনের কাজে হয়তো আরও ভালো করতে পারবো।

‘পায়ের ছাপ’ ছাড়াও মেঘলার আরেকটি ছবি ‘কাঠগোলাপ’ বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন সাজ্জাদ খান।

ছবি: মনজু আলম

Tags: অভিনয়আল্লু অর্জুনইমপ্রেসতামিলতেলুগুনায়িকাপায়ের ছাপমেঘলা মুক্তালিড বিনোদনসিনেমা
Previous Post

মেসিকে কাতারি পোশাক পরতে হয়েছিল কেন?

Next Post

প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ৩০ বিশিষ্ট নাগরিকের

Next Post
প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ৩০ বিশিষ্ট নাগরিকের মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ৩০ বিশিষ্ট নাগরিকের

মেসি বিশ্বকাপের গোল্ডেন বল জেতার পর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বিশ্বকাপ শেষে মেসির যত রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT