চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধান সংস্কার বিষয়ে পেশাভিত্তিক বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে কয়েকটি পেশাভিত্তিক সংগঠন এবং সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে পঞ্চম দিনের মতো অংশীজনদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংবাদিক শহীদুল ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম, এফবিসিসিআই প্রতিনিধি নাসরিন বেগম, চৌধুরী মূকিম উদ্দিন কেজে আলী, জামিল উদ্দিন মিল্টন, ইঞ্জিনিয়ার কবির হোসেন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন প্রমূখ।

সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মো. মুস্তাইন বিল্লাহ।

কমিশনের দ্বায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ জানান, গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত পেশাভিত্তিক সংগঠনসমূহের প্রতিনিধি হিসেবে মতবিনিময়ে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ)-এর সহ-সভাপতি ডা. ফয়জুল হাকিম ও সদস্য ডা. মো. হারুন-রশিদ।

ওইদিন মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল মতিন, এডভোকেট হাসনাত কাইয়ুম, অধ্যাপক কে. শামসুদ্দিন মাহমুদ এবং আইন কমিশনের উপদেষ্টা এ কে মোহাম্মদ হোসেন।

এছাড়াও সংস্কারের বিভিন্ন দিক নিয়ে গত ১৩ নভেম্বর মতামত দেন ড. বদিউল আলম মজুমদার, মতিউর রহমান, মাহফুজ আনাম, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ডা. জাহেদ উর রহমান, দিলীপ কুমার সরকার, মুফতি সাইফুল ইসলাম এবং মুফতী আব্দুল্লাহ মাসুম।

সংবিধান সংস্কার কমিশন আগামী আরো কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে মতবিনিময় করবেন।

Tags: সংবিধানসংবিধান সংস্কার
Previous Post

শুরুতে গিলকে পাচ্ছে না ভারত, অনুশীলন করছেন লোকেশ

Next Post

ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য গণ নির্বাসন শঙ্কায় ১৩ মিলিয়ন অভিবাসী

Next Post
অভিবাসীদের বিরুদ্ধে ডিপোর্টেশনের প্রতিবাদে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য গণ নির্বাসন শঙ্কায় ১৩ মিলিয়ন অভিবাসী

বাংলাদেশ ও ভারতের পতাকা একসঙ্গে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় অবস্থানে নিতে সরকারের পদক্ষেপ প্রয়োজন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT