চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ নন, বলিউডের একমাত্র বিলিয়নিয়ার এই ব্যক্তি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 06, অক্টোবর 2024
in বিনোদন
A A
বলিউডের একমাত্র বিলিয়নিয়ার ব্যক্তি, ছবি দুটো।. Channel i News - চ্যানেল আই নিউজ

একসময়ে টুথব্রাশ বানাতেন, তার পর সিনেমার জগতে! আর এখন বলিউডের রাজত্ব করা শাহরুখ, করণ জোহর, আদিত্য চোপড়ার চেয়েও ধনী তিনি। বলা হচ্ছে বলিউড প্রযোজক রনি স্ক্রুওয়ালার কথা। ‘রং দে বসন্তী’, ‘স্বদেশ’, ‘হায়দর’, ‘বরফি’-র মতো ছবির পরিবেশনার দায়িত্বে ছিল রনির সংস্থা। একবিংশ শতাব্দীর প্রভাবশালী ব্যক্তিদের একজন তিনি।

ফোর্বসের সূত্রে বলিউডের সবচেয়ে ধনী এই ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ১.৫৫ বিলিয়ন ডলারের বেশি, ভারতীয় মুদ্রায় যা ১৩ হাজার কোটি রুপির বেশি। বলিউডের একমাত্র বিলিয়নিয়ার তিনি। এরপরেই এই তালিকায় আছে টি সিরিজের ভূষণ কুমারের নাম, যার সম্পদ ১.২ বিলিয়ন ডলার।

রনি স্ক্রুওয়ালা ও ভূষণ কুমারের পরেই আছেন আদিত্য চোপড়া ও শাহরুখ খান। তাদের দুজনের সম্পদের পরিমাণই ৮৫০ মিলিয়ন ডলার। তাদের পরে আছেন জুহি চাওলা, যার সম্পদের পরিমাণ ৫৫০ মিলিয়ন ডলার।

কেবল টেলিভিশনের জনক বলা যায় রনিকে। ১৯৮১ সালে একজন সাধারণ কেবল অপারেটর হিসাবে কাজ শুরু করেছিলেন রনি। তবে, তারও আগে ১৯৮০ সালে তিনি ‘লেজার ব্রাশেস’ নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। অল্প দিনের মধ্যেই এটি ভারতের সবচেয়ে বড় দাঁতের ব্রাশ প্রস্ততকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে।

পরের বছর তিনি ‘নেটওয়ার্ক’ একটি কেবল পরিষেবা প্রতিষ্ঠান তৈরি করেন। মুম্বাই-এর বহুতলের বেসমেন্টে ভিডিও মেশিন বসানোর কাজ করত তার সংস্থা। নব্বইয়ের দশকে দূরদর্শন প্রযোজনা সংস্থা হিসাবে রনি ইউটিভি প্রতিষ্ঠা করেছিলেন, তখন তার সম্বল ছিল ৩৭,৫০০ রুপি।

আস্তে আস্তে প্রতিষ্ঠানের প্রচার-প্রসার হয়। তৈরি হয় ছবি প্রযোজনা এবং পরিবেশনা সংস্থা ‘ইউটিভি মোশন পিকচার্স’। অনেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির পরিবেশক এই সংস্থা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: জুহি চাওলাফোর্বসশাহরুখ খান
Previous Post

শেষ নিদ্রায় বদরুদ্দোজা চৌধুরী

Next Post

অস্ত্রোপচার লাগবে কারভাহালের, হয়ত সিজনই শেষ

Next Post
অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে কারভাহালের, হয়ত সিজন শেষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রোপচার লাগবে কারভাহালের, হয়ত সিজনই শেষ

শারদীয় দুর্গাপূজার জন্য তৈরি দেবী দুর্গার প্রতিমা, সজ্জিত ও সুন্দরভাবে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজামণ্ডপে যেসব জিনিসসহ প্রবেশে বিরত থাকতে বলেছে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT