চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন যোগসূত্রে বাঁধা শ্রীদেবী ও ম্যাথিউর অকালপ্রয়াণ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 31, অক্টোবর 2023
in বিনোদন
A A
শ্রীদেবী ও ম্যাথিউর অকালপ্রয়াণের সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অসময়ের বৃষ্টিতেও পাশে থাকবেন একে অপরের, এমনই অঙ্গীকার করেছিলেন ছয় বন্ধু। সেই ছয় বন্ধুর মধ্যে একজন এখন অতীত। মনিকা, রস, র‌্যাচেল, জোয়ি, ফিবি-কে রেখে চলে গেলেন চ্যান্ডলার ওরফে ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি।

শনিবার (২৮ অক্টোবর) বিকাল চারটার দিকে লস অ্যাঞ্জেলসের বাড়ির বাথটাব থেকে ম্যাথিউ পেরির নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কোনো মাদক জাতীয় দ্রব্য পাওয়া যায়নি। পাওয়া যায়নি কোনো আঘাতের চিহ্ন। ফলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা করছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে!

ম্যাথিউর দেহের ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্টভাবে কোন কিছু বলা না হলেও তার মৃত্যুর মধ্যে কোন অস্বাভাবিকত্ব ধরা পড়েনি এখনও। যদিও টক্সিকোলজি রিপোর্ট না আসলে কিছুই বলা যাবে না। সেই রিপোর্ট এলেই ম্যাথিউ পেরির মৃত্যুর আসল কারণ জানা যাবে। কিন্তু তার মৃত্যুর খবর বিশ্বাস করতে এখনো বেগ পেতে হচ্ছে ম্যাথিউ অনুরাগীদের।

মাত্র ৫৪ বছর বয়সে থেমে যাবে তার হাসি? ভাবতেও পারেননি তার অনুরাগীরা। বছর পাঁচেক আগে প্রায় একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল বলিউডের বিনোদন জগৎ।  ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলে বাথ টাবের পানিতে ডুবে মারা যান শ্রীদেবী। কাকতালীয় ভাবে, ৫৪ বছর বয়সেই মৃত্যু হয় তারও। কিন্তু কোন যোগসূত্রে বাঁধা শ্রীদেবী ও ম্যাথিউর অকালপ্রয়াণ?

তার মৃত্যু ঘিরেও প্রাথমিকভাবে সন্দেহ ও কৌতূহল তৈরি হলেও পরে তদন্তকারীদের তরফে জানানো হয়, স্বাভাবিক মৃত্যুই হয়েছে তার। স্বামী বনি কাপুরের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ করে কীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রীদেবী, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এমনকি, স্ত্রীর মৃত্যুর পরে একটানা জেরার মুখেও পড়েছিলেন বনি। লাই ডিটেক্টর টেস্টেরও সম্মুখীন হতে হয়েছিল তাকে।

মাত্র ১৪ বছর বয়স থেকে মদে আসক্ত ছিলেন ম্যাথিউ। শুধু মদ নয়, নেশা করার জন্য ব্যথার ওষুধও ব্যবহার করতেন তিনি। এক সময় দিনে ৫৫টি ব্যথার ওষুধও খেয়েছেন। অন্তত ১৫ বার রিহ্যাবে গিয়েছেন, ৬০০০ অ্যালকোহলিক অ্যানোনিমাসের মিটিংয়েও থেকেছেন ম্যাথিউ। তা সত্ত্বেও গুরুতর অসুস্থতার সম্মুখীন না হওয়া পর্যন্ত নেশার গ্রাস থেকে নিজেকে বার করতে পারেননি ‘ফ্রেন্ডস’ তারকা।

অন্যদিকে, মদ খাওয়ার অভ্যাস ছিল শ্রীদেবীরও। তবে তার মৃত্যুর পরে ময়নাতদন্তে ধরা পড়েনি কোন অস্বাভাবিকতা। তবে কি নেহাত দুর্ঘটনাই অকালে কেড়ে নিল দুই প্রতিভাবান শিল্পীর প্রাণ? নাকি এর নেপথ্যে রয়েছে মানসিক অসুস্থতার প্রভাব?

সূত্র: আনন্দবাজার

Tags: দুর্ঘটনাম্যাথিউ পেরিশ্রীদেবী
Previous Post

ব্যাটিং ব্যর্থতার মেগা সিরিয়াল চলছেই

Next Post

‘হোয়াইটবোর্ড’ কৌশলে আফগানদের বাজিমাত

Next Post
হোয়াইটবোর্ডে বিভিন্ন সংখ্যার তালিকা লেখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হোয়াইটবোর্ড’ কৌশলে আফগানদের বাজিমাত

বাড়ির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতবাড়ির ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রান্নাঘরের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT