চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসপিএ’র আয়োজনে মেডিকেল ক্যাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 19, ডিসেম্বর 2024
in বাংলাদেশ
A A
বিএসপিএ’র মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এর আয়োজনে এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বারডেম হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ এর সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব, সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, বাডাস এর সদস্য, সাংবাদিক মতিউর রহমান লাল্টু।

মেডিকেল ক্যাম্প আয়োজনে পৃষ্ঠপোষকতা করে দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন। বিশেজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন- বারডেমের চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, নিউরোলজি বিভাগের ডা. রাশেদুল ইসলাম, নাক-কান-কলা বিভাগের ডা. বাধান কুমার দে, ডায়াবেটোলজি এন্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চক্ষু বিভাগের অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ, নেফ্রোলজি বিভাগের ডা. তোফায়েল আহমেদ চৌধুরী এবং কার্ডিওলজি বিভাগের ডা. ইশা আব্দুল্লাহ আলী।

বিএসপিএ এর সদস্যরা ও তাদের পরিবার মিলিয়ে শতাধিক সদস্য এই মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে বিশেষষজ্ঞ চিকিৎসকদের কাছে থেকে স্বাস্থ্য সেবা নেন।

সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এর সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, আজ ক্রীড়া সাংবাদিকরা যে আয়োজন করেছে এটি অব্যাহত রাখতে হবে। এ বিষয়ে দুপক্ষের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর করা যেতে পারে।

Tags: বিএসপিএমেডিকেল ক্যাম্প
Previous Post

হঠাৎ অবসরে ‘অনুতপ্ত নন’ অশ্বিন

Next Post

কেরানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করেছে ডাকাতরা

Next Post
জনসমাগমের মধ্যে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করেছে ডাকাতরা

বাংলাদেশের ইসলামি সংগঠনের লোগো, ইসলামি প্রতীক ও লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT