চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা: পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, পরিবেশ
A A
পরিবেশ সংরক্ষণে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা। সংবাদমাধ্যমের ফোকাস ঠিক রাখা জরুরি। অনেক সময় এটি নষ্ট হয়ে যায়। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দৈনিক স্বদেশ প্রতিদিন আয়োজিত “ফান্ডামেন্টালস অব জার্নালিজম: প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল স্কিলস ফর ইমার্জিং জার্নালিস্টস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, সরকার খাল খনন করে, কিন্তু খননের পর অনেক সময় সেই মাটি সরানো হয় না। ফলে খালগুলো আবার ভরে যায়। এসব বিষয় সরকারের নজরে আনতে হবে। জাতি গঠনের এই সময়ে কোথায় সংস্কার প্রয়োজন, তা গণমাধ্যম জানাতে পারে।

উপদেষ্টা বলেন, জনগণ সব পত্রিকা পড়েন না। তারা সে সব পত্রিকা পড়েন, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সংবাদপত্রের মাধ্যমে স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন, বুড়িগঙ্গার তলদেশ ২-৫ মিটার পর্যন্ত প্লাস্টিক ও পলিথিনে ভরে গেছে। মাইক্রো প্লাস্টিক মানুষের মস্তিষ্কে পর্যন্ত প্রবেশ করছে। অথচ প্লাস্টিকের বিকল্প রয়েছে। তাহলে কেন তা ব্যবহার করা হবে না? তিনি আরও বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। অহেতুক হর্ণ বাজানো বন্ধ করতে হবে। চালকদের এ বিষয়ে সচেতন করতে হবে।

পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সাংবাদিকদের লিখতে হবে। সেখানকার মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করাও জরুরি।

Tags: গণমাধ্যমপরিবেশ উপদেষ্টা
Previous Post

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েছে: আরএসএফ

Next Post

‘একটা ভূমিকম্প হয়ে গেছে’

Next Post
জনসম্মুখে বক্তা বক্তব্য দিচ্ছেন, সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'একটা ভূমিকম্প হয়ে গেছে'

দুই ক্রিকেটার মাঠে, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচ অতিরঞ্জিত: হরভজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT