নির্বাচনের সময় সত্য প্রকাশসহ সচেতন ও দায়িত্বশীল হয়ে কাজ করতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার এটিই বড় সুযোগ । নির্বাচন সঠিক সময়েই হবে এবং সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।








