চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“প্রতিবন্ধিতা নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনে প্রয়োজন গণমাধ্যমের সক্রিয় ভূমিকা”

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রতিবন্ধিতা বিষয়ক মিডিয়া সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধিতা নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনে প্রয়োজন গণমাধ্যমের সক্রিয় ভূমিকা

আসন্ন নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও পরিকল্পনার বিষয়গুলো গণমাধ্যমকর্মীদের নজর রাখা উচিত বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা।

মজ্ঞলবার ২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত “গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার অন্তর্ভুক্তি: সম্পাদকীয় নীতি ও চর্চা” শীর্ষক এক  সংলাপে বক্তারা এ আহবান জানান।

ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান। সংলাপে অংশ নেন বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের নীতি-নির্ধারণী পর্যায়ের প্রতিনিধি এবং উন্নয়ন ব্যক্তিত্বরা ।

সমষ্টি’র নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান ব্যবহারিক নির্দেশিকার বাংলা রূপান্তরের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

এ-টু-আই প্রকল্পের জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য গণমাধ্যম বিষয়বস্তুতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা বিষয়ে আলোচনা করেন এবং অনলাইন কনটেন্ট প্রবেশগম্য করার কিছু ব্যবহারিক দিক তুলে ধরেন।

ড. সুজান ভাইজ বলেন, “ঐতিহাসিকভাবে প্রতিবন্ধিতাকে সমাজে অভিশাপ হিসেবে দেখা হয়েছে। গণমাধ্যম এ ধরনের ধারণা বদলাতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। যতদিন এ ধরনের দৃষ্টিভঙ্গি থাকবে, ততদিন বৈষম্য ও বাধা থাকবে, তা ব্যক্তি পর্যায়ে হোক বা নীতিনির্ধারণী পর্যায়ে।”

তিনি আরও বলেন, “সচেতনতা বৃদ্ধি অবশ্যই জরুরি, তবে শুধু সচেতনতা নয়, কার্যকর পদক্ষেপে যাওয়া এখন সময়ের দাবি। এ দায়িত্ব পালনে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা নিতে হবে।”

মুহম্মদ হিরুজ্জামান বলেন, “আমরা সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিবন্ধিতাবিষয়ক বিশেষ অধিবেশন অন্তর্ভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করব, যাতে তারা আরও সংবেদনশীলতা, দায়িত্বশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবেদন করতে সক্ষম হন।”

রিয়াজ আহমদ বলেন, “প্রতিবন্ধিতাবিষয়ক সম্পাদকীয় নীতি ও সংবাদকক্ষের কার্যপ্রণালিতে পরিবর্তন আনতে হলে শুধু সাংবাদিক নয়, সংবাদকক্ষের অন্যান্য কর্মী ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতেও আমাদের বিনিয়োগ করতে হবে। গণমাধ্যমের সংস্কৃতিতে টেকসই পরিবর্তন তখনই আসবে, যখন প্রতিষ্ঠানটির সবাই অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদনের জ্ঞান, দক্ষতা ও অঙ্গীকার ধারণ করবে।”

ভাস্কর ভট্টাচার্য বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে গণমাধ্যমগুলোর বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে তাদের জন্য উদ্বুদ্ধকরণ ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

প্যানেল আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর এম জাহিদ নেওয়াজ খান, লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নী, যুগান্তরের শুচি সৈয়দ, মানবজমিনের কাজল ঘোষ, বিএফইউজের আরফানুল হক নাহিদ, ক্র্যাবের এম এম বাদশাহ্, জাতীয় প্রেসক্লাবের শাহনাজ বেগম পলি, বিজেসির শাহনাজ শারমিন, ডিআরইউ’র নাদিয়া শারমিন, উইমেন আইয়ের রীতা ভৌমিক, ইত্তেফাকের রাবেয়া বেবী ডেইলি স্টারের নীলিমা জাহান, বি-স্ক্যানের সুমনা খান, সাইট সেভার্সের অয়ন দেবনাথ, এসআরএস-এর সিকান্দার আলী মিনা, আরবানের আরিফুজ্জামানসহ অন্যরা।

শেষে উপস্থিত সাংবাদিকরা তাদের চর্চায় ব্যবহারিক নির্দেশিকা অনুসরণের অঙ্গীকার করে প্রতিশ্রুতিপত্রে স্বাক্ষর করেন।

Previous Post

রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ যুবক আটক

Next Post

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

Next Post
বাংলাদেশ ও কিরগিজস্তানের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নেতারা পূজা অর্চনা করছেন, ধর্মীয় আচার সম্পন্ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কাণ্ডে নেটিজেনদের কটাক্ষে বিদ্ধ সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT