চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমসিসি’র আজীবন সদস্যপদ পেয়ে যা বললেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
মাশরাফী এমসিসি'র আজীবন সদস্যপদ গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য পদ পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সম্মানসূচক এমন অর্জনকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

দীর্ঘ ১৯ বছর বাংলাদেশের ক্রিকেটে অনন্য অবদানের জন্য টাইগারদের সাবেক অধিনায়ককে ক্রিকেটের আইন প্রণেতা এমসিসি এ সম্মাননা দিয়েছে। এবছর এমসিসির আজীবন সদস্যপদ দেয়া হয়েছে ১৯ জনকে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসি তাদের নাম জানিয়েছে। যাদের ১৭ জন সাবেক ক্রিকেটার, ২ জন ক্রিকেটের সঙ্গে জড়িত কৃতি ব্যক্তিত্ব।

এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান মাশরাফী। লিখেছেন, ‘এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেলর, ইয়ন মরগানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’

বাংলাদেশ থেকে আগেও একজন আজীবন সদস্যপদ পেয়েছেন। তিনি ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য পেয়েছিলেন। ২০০৩ সালে ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব ক্যাটাগরিতে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী।

সম্মাননা প্রাপ্তদের খুব দ্রুতই চিঠি পাঠাবে এমসিসি। পরে যেকোনো সময় সম্মাননা গ্রহণ করতে পারবেন নির্বাচিতরা। ২০২১ সালে শেষবার আজীবন সদস্যপদ দিয়েছিল এমসিসি। অ্যালিস্টার কুক, জ্যাক ক্যালিস, হরভজন সিং, সারাহ টেইলরসহ ১৮ জন ক্রিকেটারের নাম ছিল তালিকায়।

Tags: এমসিসিটেলরধোনিপিটারসেনবাংলাদেশমরগানমাশরাফীযুবরাজ
Previous Post

ফারইস্ট স্টকসের সাবেক চেয়ারম্যানসহ ১৭ জনের নামে মামলা

Next Post

রাজধানীতে বাসের ধাক্কায় ১ জন নিহত

Next Post
ঢাকা শহরে যানজট ও ট্রাফিক পরিস্থিতি, বহুতল ভবন ও সড়ক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বাসের ধাক্কায় ১ জন নিহত

প্রক্টর নিয়োগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT