চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে শুক্রবার, থাকছে কড়াকড়ি কিছু নিয়ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। এ বছর পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। শুক্রবার সকাল ১০ টা হতে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে ভর্তির জন্য মেধার লড়াইতে অংশ নেবে এই পরীক্ষার্থীরা।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলছেন, দায়িত্ব গ্রহণের পর এমবিবিএস ভর্তি পরীক্ষা আমার জন্য চ্যালেঞ্জ। নতুন করে আর কোন বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষপাতি নই। সকালে রাজধানীর শেখ হাজিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যেকোনো প্রকার অসদাচরণ, প্রতারণা ও গুজব ছড়ানোর সাথে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।

শিক্ষার্থীদের মানতে হবে কিছু বিশেষ নিয়ম
২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষায় পরীক্ষার কেন্দ্র গেট খুলবে সকাল ৮ টায়। সকাল ৯টা ৩০ মিনিটের পর কাউকে হলে ঢুকতে দেয়া হবে না বলে জানানো হয়। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বেশ কিছু নির্দেশনাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে অন্যতম হলো, রঙিন প্রবেশ পত্র নিয়ে হলে ঢুকতে হবে। মোবাইল, ইলেকট্রিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না।

পরীক্ষার্থীরা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসবে এবং কেন্দ্রে পরীক্ষার্থীদের পৃথক পৃথক তল্লাশির ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র ও বল পয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাতে প্রবেশ করতে না পারে সেলক্ষ্যে মেটাল ডিটেক্টরের পাশাপাশি আর্চওয়ে দিয়ে শিক্ষার্থীদের প্রবেশের বিষয়টি তদারক করা হবে। ভর্তি পরীক্ষার হলে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না।

গত ১০ জানুয়ারি হতে মেডিকেল ভর্তি কোচিং সেন্টারসমূহ বন্ধের নির্দেশনার জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অফলাইন কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়াও অনলাইন কোচিং বন্ধ ও সাইবার অপরাধ রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের তৎপরতা অব্যাহত রয়েছে। পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রসমূহের আশেপাশের ফটোকপি মেশিন বন্ধ থাকবে।

Tags: ২০২৩-২৪ শিক্ষাবর্ষআগামীকালএমবিবিএস ভর্তি পরীক্ষা
Previous Post

শেষ শ্রদ্ধায় সিক্ত শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল

Next Post

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও শনাক্তে মেটার নতুন ফিচার

Next Post
ব্যক্তি একটি মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও শনাক্তে মেটার নতুন ফিচার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক অস্থিরতা-সহিংসতার মধ্যেই পাকিস্তানে হচ্ছে জাতীয় নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT