চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও এমবাপেকে উঠিয়ে নিলেন কোচ, পয়েন্ট হারালো পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 পূর্বাহ্ন 02, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির ফুটবল খেলোয়াড়ের চোটের জন্য চিকিৎসা নিচ্ছেন কোচ ও চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জুনে পিএসজি ছাড়বেন কাইলিয়ান এমবাপে। ফরাসি তারকার দল ছাড়ার ঘোষণার পর থেকেই তাকে ছাড়া অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে ক্লাবটি। অবশ্য খুব বেশি সাফল্য আসছে না। তিন ম্যাচের দুটিতে ড্র ও এক জয়ের ম্যাচে গোল করেছিলেন বিশ্বজয়ী এমবাপেই। সবশেষ মোনাকোর বিপক্ষেও প্রথমার্ধ শেষে তুলে নেয়া হয়েছে তারকা ফরোয়ার্ডকে। বিপরীতে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। গোলশূন্য ড্রয়ের ম্যাচে প্রথমার্ধেই তুলে নেয়া হয় এমবাপেকে। বদলি হয়ে এমবাপেও দলের সঙ্গে বেঞ্চে বসেননি।

ভিডিওতে তাকে দেখা যায়, ফোনে কথা বলতে বলতে টানেল দিয়ে বেরিয়ে আসছেন। এরপর ভক্তদের সঙ্গে সেলফি তুলতে এবং অটোগ্রাফ দিতে দেখা যায়। শেষে তিনি স্ট্যান্ডে গিয়ে মায়ের পাশে বসেন।

আগের ম্যাচে রেনেঁর বিপক্ষেও তুলে নেয়া হয়েছিল ২৫ বর্ষী এমবাপেকে। ৬৫ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয়েছিল। এমনকি নতেঁর বিপক্ষে ২-০ গোলে জয় পেতেও ছিল এমবাপের অবদান। বদলি নেমে গোল করে দলকে নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছিলেন।

এর আগে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছিল, আগামী জুনে পিএসজি ছাড়ার বিষয়টি প্রকাশ করার আগেই লা লিগার রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সেরে ফেলেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপে।

২০২২ সালে এমবাপের রিয়ালে যোগ দেয়ার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছিল। অনেক নাটকের পর তিনি পিএসজি ছাড়েননি। এবার অবশ্য তাকে ধরে রাখতে পারছেন না পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। পিএসজির ছাড়ার ঘোষণা দিলেও এমবাপের পরবর্তী গন্তব্য নিয়ে এখনও চলছে নানা আলোচনা।

ম্যাচে ড্র করেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ব্রেস্তের পয়েন্ট ৪৩। তিনে মোনাকোর পয়েন্ট ২৪ ম্যাচে ৪২।

Tags: এমবাপেপিএসজিরিয়াল মাদ্রিদলিগ ওয়ানলিড স্পোর্টসলুইস এনরিক
Previous Post

বেঙ্গালুরুর রেস্টুরেন্টে বোমা হামলা

Next Post

যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

Next Post
গ্যাস লাইন পরীক্ষা করছে টেকনিশিয়ান, গ্যাস সরবরাহ বন্ধের পূর্ব প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রেস ক্লাবের নতুন কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ এর নতুন কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT