চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেকে তিন হাজার কোটিতে ছাড়বে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 22, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে পিএসজির জার্সিতে, ফুটবল খেলোয়াড়, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী কাইলিয়ান এমবাপের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে পিএসজি। এই গ্রীষ্ম মৌসুমের দলবদলে ২৫০ মিলিয়ন ইউরোর নিচে তারকা ফরোয়ার্ডকে কোনো দলের কাছে ছাড়বে না ফরাসি ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যায় পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা।

ফরাসি সংবাদমাধ্যমে প্রতিবেদন, এমবাপেকে ধরে রাখার ব্যাপারে পিএসজি আশাবাদী। যদিও রিয়াল মাদ্রিদের কাছ থেকে এখনো কোনো প্রস্তাব না পাওয়ায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা বিস্মিত।

ইউরোপের ফুটবলে ট্রান্সফার মার্কেটে খেলোয়াড় কেনা-বেচার সময় আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে। ২৪ বর্ষী এমবাপের প্রতি আগ্রহ দেখানোর জন্য হাতে এখনো সময় আছে রিয়ালের। যদিও ফ্রেঞ্চ তারকা গত সপ্তাহে পিএসজি স্কোয়াডের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার পর তার দলবদলের আলোচনা অনেকটাই ঝিমিয়ে পড়েছে।

আপাতদৃষ্টিতে এমবাপে এবং পিএসজির মধ্যে চুক্তি নবায়নের সম্ভাবনা বেশি। যদিও খুব দ্রুতই ব্যাপারটি ঘটবে এমনও বলা যাচ্ছে না।

আগেই খবর ছিল, গত জুনে এমবাপে পিএসজি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন আগামী মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন চুক্তির কোনো ইচ্ছা নেই। ফ্রি ট্রান্সফারে বিশ্বজয়ীকে ছাড়তে না চাওয়া পিএসজি সেসময় সৌদি ক্লাব আল হিলাল থেকে ২৫৯ মিলিয়নের রেকর্ড প্রস্তাব পেয়েছিল। এমবাপে রেকর্ড মূল্যের সেই চুক্তিকে না করে দেয়ার পর লিগ ওয়ান চ্যাম্পিয়নরা তাকে ছাড়াই প্রাক-মৌসুম ম্যাচ খেলতে বের হয়। পরে লিগ শুরু করে প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে তড়িঘড়ি করে দলে ফেরায় এমবাপেকে।

এ ঘটনার পর খবর হয়, নতুন চুক্তির মাধ্যমে পিএসজি-এমবাপের মাঝে সুন্দর একটি সমাধান ঘটতে চলেছে। যাতে এমবাপে চাইলে আগামী মৌসুমে রিয়ালে বা অন্যকোথাও যেতে পারবেন, আর তাকে বিক্রি করে পিএসজি ট্রান্সফারের অর্থ তুলতে পারবে। তবে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা তারকাকে নিয়ে চলতি দলবদলে আরও জলঘোলা হবে, এমন আভাসই মিলছে।

Tags: এমবাপেপিএসজিফ্রান্সলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

ভর্তি জালিয়াতি: শিক্ষার্থীকে আটকে টাকা দাবি, জড়িত নয় বলছেন ছাত্রলীগ নেতা

Next Post

আত্মসমর্পণ করবেন ডোনাল্ড ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের সময়ের ছবি, শান্ত ও গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মসমর্পণ করবেন ডোনাল্ড ট্রাম্প

বিচারক ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন তারেক রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি নিয়ে এজলাস কক্ষে হট্টগোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT