চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পয়েন্ট হারিয়ে এমবাপেকে ফেরাতে দেরি করল না পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 13, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি ফুটবল তারকা এমবাপে পিএসজির জয়ে উচ্ছ্বসিত, ক্যামেরার দিকে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি নবায়নে সম্মত না হওয়ায় পিএসজির মূল দলের বাইরে ছিলেন কাইলিয়ান এমবাপে। মৌসুমপূর্ব প্রস্তুতি কিংবা ফরাসি লিগ ওয়ানে মৌসুমের প্রথম ম্যাচে দলে রাখা হয়নি তারকা ফরোয়ার্ডকে। লরিয়েন্টের বিপক্ষে রাখা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও। আক্রমণভাগের দুই তারকার অনুপস্থিতি বেশ টের পেয়েছে পিএসজি। গোলশূন্য ড্রয়ে মৌসুম শুরুর পর তাই এমবাপেকে দলে ফেরানো হল।

রোববার বিবৃতিতে এমবাপেকে দলে ফেরানোর বিষয়টি জানিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটি, ‘লরিয়েন্ট ম্যাচের আগে পিএসজি ও এমাবাপের মধ্যে অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। সকালেই তাকে মূল দলের প্রশিক্ষণ স্কোয়াডে যুক্ত করা হয়েছে।’

আলোচনায় এমবাপেকে একবছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হয়েছে। ফরাসি তারকা চুক্তি নবায়ন করবেন কিনা তা অবশ্য জানায়নি পিএসজি।

২০২৪ সালের জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। ক্লাব তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইলেও সম্মত নন তারকা ফরোয়ার্ড। চলতি দলবদলে এমবাপে যেন ক্লাব ছেড়ে দেন, এমন ইচ্ছা পিএসজির। তবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা শুরু থেকেই বলে আসছেন, এবার দল ছাড়তে চান না। খেলতে চান মেয়াদের শেষ পর্যন্ত। সে কারণে দুপক্ষের মধ্যে চলছে টানাপোড়ন।

এমন পরিস্থিতিতে মৌসুমপূর্ব প্রস্তুতিতে মূল দলের বাইরে রাখা হয় এমবাপেকে। পিএসজির মূল দলের বাইরের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছিলেন তিনি। অবশেষে তাকে দলের সঙ্গে ফেরানো হল।

অন্যদিকে, হঠাৎ করেই সংবাদমাধ্যমে খবর চলতি দলবদলে ক্লাব ছাড়তে চাচ্ছেন নেইমার। সিদ্ধান্তও নাকি জানিয়ে দিয়েছেন। এ কারণে লরিয়েন্ট ম্যাচে তাকেও দলের বাইরে রেখেছেন কোচ লুইস এনরিকে। তবে ব্রাজিলিয়ান তারকার ফেরা-না ফেরার বিষয়ে এখনও কিছু জানায়নি পিএসজি।

Tags: এনরিকেএমবাপেনেইমারপিএসজিফ্রান্সব্রাজিললিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

দেউলিয়া হওয়ার শঙ্কায় চ্যাটজিপিটি’র প্রতিষ্ঠান ওপেনএআই

Next Post

বৃষ্টির জন্য ‘গোপন অনুশীলন’ করতে পারল না বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির জন্য ‘গোপন অনুশীলন’ করতে পারল না বাংলাদেশ

নেইমার প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে খেলা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদির আল হিলালের ডাকে সাড়া দেয়ার খুব কাছে নেইমার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT