চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর টোটকা জানালেন এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে প্যারিস সেন্ট জার্মেই ফুটবল দলের জার্সিতে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে মাঠের বাইরে থাকার কথা থাকলেও বদলি হিসেবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমেছিলেন কাইলিয়ান এমবাপে। লিওনেল মেসি ও নেইমার ছিলেন শুরু থেকেই। ত্রয়ী জুটি মিলেও বায়ার্নের বিপক্ষে হার ঠেকাতে পারেনি পিএসজির।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্তোফ গালতিয়েরের দল। হ্যামস্ট্রিং চোটে আড়াই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকা এমবাপে ম্যাচের ৫৭ মিনিটে বদলি হিসেবে নামেন।

একটি গোলও পেয়েছিলেন ফরাসি তারকা, অফসাইডের কারণে যেটি বাতিল করেন রেফারি। ম্যাচে মেসি-নেইমারও উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেননি। হতাশার ফলাফল আসে।

ম্যাচ শেষে এমবাপের কথায় উঠে আসে তিনি হতাশ নন। পরের লেগে বায়ার্নের মাঠে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে, সেই টোটকাও দিলেন ২৪ বছর বয়সী তারকা।

‘প্রত্যেকেরই ফিট থাকতে হবে, ভালোভাবে ঘুমাতে হবে, ভালো খেতে হবে। এ ম্যাচে তেমন কিছুই করতে পারিনি। যা আমাদের জন্য অস্বস্তিকর ছিল। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।’

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে ৯ মার্চ দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে জেতার বিকল্প নেই ফরাসি জায়ান্টদের। অন্যদিকে দাপুটে লিয়াম নাগেলসম্যানের দল কোয়ার্টার ফাইনালের দিকে তাকিয়ে একধাপ এগিয়ে থেকে।

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিবায়ার্নমেসিলিড স্পোর্টস
Previous Post

প্রাণঘাতী ‘মারবার্গ ভাইরাস’ বিশ্বব্যাপী ছড়ানোর আশঙ্কা

Next Post

থাইল্যান্ডের গুহা থেকে বেঁচে ফেরা এক কিশোরের মৃত্যু

Next Post
বাংলাদেশের শিশু ফুটবলাররা ও তাদের কোচের সঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের গুহা থেকে বেঁচে ফেরা এক কিশোরের মৃত্যু

গাইবান্ধায় ঠান্ডায় অধিকাংশ বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় প্রচণ্ড ঠান্ডায় অধিকাংশ বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT