চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙা নাক নিয়ে খেলতে নাছোড় এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 25, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভাঙা নাক নিয়ে খেলতে নাছোড় এমবাপে, ফুটবল মাঠে মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রিয়ার বিপক্ষে লাফিয়ে হেড দিতে গিয়ে নাক ভাঙেন কাইলিয়ান এমবাপে। চোটের কারণে নেদারল্যান্ডস ম্যাচে মাস্ক পরে মাঠে নামার কথা থাকলেও খেলা হয়নি ফরাসি তারকার। পরের ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে মাস্ক ছাড়াই খেলতে চান এমবাপে। জানিয়েছেন কোচ দিদিয়ের দেশম।

নকআউট নিশ্চিতের লক্ষ্যে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পোলান্ডের বিপক্ষে নামবে ফ্রান্স। গ্রুপ ‘ডি’র ম্যাচটি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দশটায় গড়াবে মাঠে।

এমবাপে খেলতে নাছোড় হলেও একাদশে রাখবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেননি কোচ। ৫৫ বর্ষী দেশম বলেছেন, ‘দিনদিন সে আরও ভালো হয়ে উঠছে। সত্যি বলতে আগামী ম্যাচে খেলতে খুব আগ্রহ প্রকাশ করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে আগ্রহ দেখিয়েছিল। মনে করি কাইলিয়ান থাকলে, আমাদের জন্য গোল করতে এবং জয় পেতে সহজ হয়। নিশ্চিতভাবে তাকে ফিরে পাওয়াটা অনেক বড় বিষয়।’

গত ১৭ জুন ডুসেলডর্ফ অ্যারেনায় অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ১-০তে জিতে আসর শুরু করে এমবাপের ফ্রান্স। ম্যাচের শেষদিকে লাফিয়ে উঠে হেড করতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে প্রচণ্ড আঘাত পান ২৫ বর্ষী ফরোয়ার্ড।

Tags: ইউরো-২০২৪এমবাপেদিদিয়ের দেশমনেদারল্যান্ডসপোল্যান্ডফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

আত্মসমর্পণ করতে আদালতে চিত্রনায়িকা পরীমনি

Next Post

কানাডার নোভাস্কশিয়ায় ঈদ উৎসব

Next Post
নোভাস্কশিয়ায় ঈদ উৎসবের জন্য মানুষজনের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার নোভাস্কশিয়ায় ঈদ উৎসব

যুদ্ধের সময় একজন যুবক বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ দিনে টেনেটুনে ৫০ কোটির ব্যবসা কার্তিকের ছবির!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT