চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেকে বিশ্রাম দিন, পিএসজি কোচকে ফ্রান্স বস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি ফুটবল তারকা এমবাপে মাঠে হাসিমুখে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ দুয়ারে, তারকাদের ফিটনেস থাকা ও পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি এখন বেশ গুরুত্বপূর্ণ। কোচরা সেটি গুরুত্ব দিয়ে ভাবছেনও। ক্লাব ফুটবলের ব্যস্ততায় অনেকেরই মিলছে না বিশ্রাম। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে বিষয়টি বেশ ভাবাচ্ছে। স্ট্রাইকার কাইলিয়ান এমবাপেকে বিশ্রাম দেয়ার জন্য তাই পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে অনুরোধও করেছেন।

কাতার বিশ্বআসরের জন্য নভেম্বর-ডিসেম্বরে ক্লাব ফুটবল বন্ধ থাকবে। তার আগে ক্লাবগুলোকে যেতে হচ্ছে ব্যস্ত সূচির মধ্য দিয়ে। ফুটবলাররা সবাই ফিট থাকবেন কিনা, সেটিই কোচদের দুশ্চিন্তার কারণ। দেশমও ব্যতিক্রম নন। শিরোপা ধরে রাখার মিশন তার সামনে।

এমবাপে এমৌসুমে ৯ ম্যাচে ১০ গোল করেছেন। কেবল একটি ম্যাচেই মাঠে নামেননি। এপর্যন্ত পিএসজির দুটি চ্যাম্পিয়ন্স লিগ খেলা, গ্রুপপর্বের সেই দুটি ম্যাচেই ৯০ মিনিট করে খেলেছেন। ফ্রান্সের হয়ে উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচ খেলেছেন। ২৩ বর্ষী ফ্রেঞ্চ স্ট্রাইকার টানা খেলার মধ্যে আছেন।

সেই সূত্র ধরে দেশম বলছেন, ‘গালতিয়ের যে এখনো এমবাপেকে খেলাতে চাইছেন, সেটি আমি জানি। তবে খানিকটা দম নেয়ার জন্য হলেও সময় মতো তাকে বিশ্রাম দেয়া দরকার। এমনটা হলে এমবাপে ব্যর্থ হবে না, বরং তার উল্টোটাই হবে।’

এদিকে নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলে হেরেছে ফ্রান্স। হারের পর দেশম বলেছেন, সতীর্থদের থেকে আরও সমর্থন প্রয়োজন এমবাপের।

‘কাইলিয়ান (এমবাপে) অনেক ভালো করেছে। সে এমন কয়েকজন খেলোয়াড়ের একজন, যারা তিন দিনের ব্যবধানে দুই ম্যাচে ৯০ মিনিটই খেলেছে।’

‘সে একাই নিজে সব করতে পারবে না। তিন দিন আগে পুরো দলের মতো সেও অনেক সিদ্ধান্ত নেয়। এটা আমাকে চিন্তিত করে না। তার ব্যাপারে চিন্তাই করতে চাচ্ছি না। তারও অন্যদের সহযোগিতা প্রয়োজন।’

Tags: এমবাপেকাতার বিশ্বকাপ-2022দেশমপিএসজিফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

আজ করোনায় দেশে ৬ জনের মৃত্যু

Next Post

রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ৭ শিশুসহ নিহত ১৩

Next Post
রাশিয়ার স্কুলে বন্দুকধারীর হামলার স্থান, বেশ কয়েকজন মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ৭ শিশুসহ নিহত ১৩

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জিতের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিশ্বরেকর্ড ভাঙা ভারত কোথায় গিয়ে থামবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT