চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলে বসেই এমবাপেকে অপহরণের পরিকল্পনা, লক্ষ্য ছিলেন আরও যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

জেলে বসেই কাইলিয়ান এমবাপেকে অপহরণের পরিকল্পনা করেছিল একটি অপরাধী চক্র। তবে পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে। সংঘবদ্ধ অপরাধী চক্রটির তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদ তারকাসহ মোট ২৬ জন। তালিকায় ফুটবলার ছাড়াও ছিলেন র‍্যাপ সংগীতশিল্পী ও ধনী ব্যবসায়ী।

ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’ জানিয়েছে এই তথ্য। তদন্তে উঠে এসেছে ১৮ বর্ষী যুবক ক্লেমেন্ত এলকে এ ঘটনায় প্রধান অভিযুক্ত। ‘লেস্টার জেড’ ছদ্মনামে ফ্রান্স ও সুইজারল্যান্ডের এই নাগরিক একটি অপরাধী চক্র পরিচালনা করতেন। সশস্ত্র ডাকাতি ও নারী পাচারের অভিযোগে আগে থেকেই কারাগারে ছিলেন ক্লেমেন্ত।

কারাগারে থাকলেও স্ন্যাপচ্যাটের মাধ্যমে চক্রের সদস্যদের নির্দেশনা দিতেন ক্লেমেন্ত। তার কাছ থেকে জব্দ করা দুটি মুঠোফোন বিশ্লেষণ করে ২৬ জনের একটি তালিকা পান তদন্তকারীরা। সেখানে তাদের ঠিকানা ও গুরুত্বপূর্ণ তথ্যও ছিল।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র ‘লা পারিসিয়ান’কে জানিয়েছে, ‘কারারক্ষীরা দুটি মুঠোফোন জব্দ করেন। সেগুলোর খুদে বার্তা ও তথ্য বিশ্লেষণে চাঞ্চল্যকর সব বিষয় বেরিয়ে এসেছে। সে এক র‍্যাপ সংগীতশিল্পী ও ফুটবলার কাইলিয়ান এমবাপের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল।’

বিচার বিভাগীয় একটি সূত্রও নিশ্চিত করেছে, তালিকার শীর্ষ নামগুলোর একজন এমবাপে। এছাড়া সেখানে ছিলেন একজন র‍্যাপার, অলংকার ব্যবসায়ী, তুর্কি মাংস ব্যবসায়ী ও এক চীনা কোটিপতিসহ আরও কয়েকজন ধনী ব্যক্তি।

নয়ি-সুর-সেইনে একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির তদন্ত করতে গিয়ে প্রথমে ক্লেমেন্ত এলকে শনাক্ত করে পুলিশ। সশস্ত্র ডাকাতির অভিযোগে গ্রেপ্তারের পর তার ফোন জব্দ করা হয়। সেখান থেকেই অপহরণ পরিকল্পনার বিষয়টি সামনে আসে।

তবে জিজ্ঞাসাবাদে নিজেকে চক্রটির মূল পরিকল্পনাকারী হিসেবে অস্বীকার করেছেন ক্লেমেন্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে একাকী কারাবাসেই রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

Tags: অপহরণএমবাপেফ্রান্সরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার

Next Post

টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

Next Post
ছবি: সংগৃহীত

টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

কুষ্টিয়ায় প্রযুক্তিনির্ভর মাছ চাষ বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT