চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক পেনাল্টিতে ‘তিন শটেও’ গোল আনতে পারেননি এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে ফুটবল মাঠে ব্যস্ত, গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার রাতে বাজে অভিজ্ঞতাই হয়েছে কাইলিয়ান এমবাপের। মন্টেপেলিয়ের বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডের পারফরম্যান্স ছিল হতাশার। এক পেনাল্টি দুবার নেয়ার সুযোগ পেয়েছেন, শটের সুযোগ পেয়েছেন তিনবার, তাতেও গোল আদায় করতে পারেননি ২৪ বর্ষী তারকা।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে মন্টেপেলিয়েরকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। গোল পেয়েছেন বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। সুযোগ পেলেও গোল আদায় করতে পারেননি এমবাপে।

ম্যাচের সপ্তম মিনিটে মন্টেপেলিয়েরের বক্সে ফাউলের শিকার হন সার্জিও রামোস। পিএসজি পেনাল্টি পায়। এমবাপে শট নিলে গোলরক্ষক বেঞ্জামিন লেকোমটে বল ঠেকিয়ে দেন।

গোলরক্ষক ঠেকানোর পরও মন্টেপেলিয়েরের জাল যেন হাতছানি দিয়ে ডাকছিল ফরাসি ফরোয়ার্ডকে। প্রথমবার পেনাল্টির সময় গোলরক্ষক লাইনের সামনে চলে আসায় দ্বিতীয় সুযোগ দেয় ভিএআর প্রযুক্তি, সেখানেও পারেননি এমবাপে। এবারও গোলরক্ষক ঠেকালে পোস্টে লেগে পিএসজি ফরোয়ার্ডের কাছেই ফেরত আসে বল। পুনরায় গোলের সুযোগ পেলেও তিনি বল পাঠিয়েছেন বারের উপর দিয়ে।

হতাশার পারফরম্যান্সের দিন দুর্ভাগ্য পেয়ে বসেছিল কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে। ২১ মিনিটে লিও লেরয়ের বাজে ট্যাকলের শিকার হন ফরাসি ফরোয়ার্ড। হাঁটু ও ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় একবাপেকে।

প্রায় দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে এমবাপেকে। ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপে ও ১১ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে তাকে পাচ্ছে না জায়ান্টরা। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে বাড়ছে শঙ্কা। ১৫ ফেব্রুয়ারি জার্মান জায়ান্টদের মুখোমুখি হবে ফরাসি লিগের শীর্ষ দলটি।

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবায়ার্ন মিউনিখলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা মজিদ গ্রেপ্তার

Next Post

ভাইকে হত্যার অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

Next Post
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইকে হত্যার অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

জনপ্রিয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকারের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাবাকে ভালোবেসে বাংলাদেশে থাকতে চাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT