চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ কোটি টাকায় এমপি খুনের পরিকল্পনায় যাদের নাম শোনা যাচ্ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 23, মে 2024
in বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম। আলোচিত এই হত্যাকাণ্ডে যে নামটি বারবার উঠে আসছে তা হলো যুক্তরাষ্ট্রের প্রবাসী আখতারুজ্জামান শাহীন। তিনি এমপির এলাকারই এক মেয়রের ভাই। আনোয়ারুলকে হত্যা করতে আখতারুজ্জামান ৫ কোটি টাকা দিয়ে ভাড়াটে খুনি ঠিক করেন বলে অভিযোগ উঠেছে। 

পশ্চিমবঙ্গ পুলিশের আইজি (সিআইডি) অখিলেশ চতুর্বেদী জানান, পরিকল্পিতভাবে খুন করে কলকাতা ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন আখতারুজ্জামান। তার বিরুদ্ধে চোরাকারবারি, হুন্ডি ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। এমপি আজিমের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিলো বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঢাকা থেকে সৈয়দ আমানুল্লাহ, মুস্তাফিজুর এবং ফয়সাল আলি নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ভারতীয় সিআইডি’র তিন সদস্যের টিম সকালে ঢাকা এসে পৌঁছেছেন।

জানা গেছে, আখতারুজাম্মান বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক। তার বাড়ি ঝিনাইদহ এলাকার কোটচাঁদপুরে। অভিযুক্তের ভাই ওই এলাকারই মেয়র। আনারের সঙ্গে আখতারুজাম্মানের ব্যবসায়িক শত্রুতা ছিল।

ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, খুনের ঘটনায় যুক্ত ছিলেন প্রায় সাত জন। তার মধ্যে ছ’জনই বাংলাদেশি। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে আখতারুজাম্মানের বান্ধবী শিলস্তি রহমানের। খুনের আগে আখতারুজ্জামান যখন কলকাতার ফ্ল্যাটে যান তখন সঙ্গে ছিলেন শিলস্তি।

পুলিশ সূত্রে জানা গেছে, আমানুল্লাহ নামের এক ব্যক্তিকে ভাড়া করেন আখতারুজাম্মান। খুনের জন্য দেওয়া হয় প্রায় পাঁচ কোটি টাকা। অন্যদিকে এই আমানুল্লাহ আবার জিহাদ এবং সিয়াম নামে দু’জন বাংলাদেশি সঙ্গীকে চোরা পথে কলকাতায় নিয়ে আসে ভাড়া করা ফ্ল্যাটে থাকার জন্য। খুন করার উদ্দেশ্যে আমানুল্লাহ ভাড়া করেন মুস্তাফিজুর এবং ফয়সাল নামের আরও দুই ব্যক্তিকে। জিহাদ আর সিয়াম ছাড়া বাকিরা বৈধ নথি নিয়ে ভারতে এসেছিল। খুনের পর আলাদা আলাদাভাবে সবাই ঢাকায় ফিরে যায়।

ভারতের পুলিশ ধারণা করছে, গত ১৩ মে নিউটাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে আনোয়ারুল আজিমকে। এরপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। মরদেহের গন্ধ এড়াতে দেহটিকে কেটে অংশবিশেষ ফ্রিজে রাখা হয়েছিল।

তদন্তে আরও উঠে এসেছে, খুনের পরিকল্পনা করা হয় বাংলাদেশেই। এই কাজে আনারের ঘনিষ্ঠ কেউ যুক্ত থাকতে পারে কারণ তিনি ভারতে আসবেন জানতে পেরেই খুনের চক্রান্ত করা হয়। সূত্রের খবর, নিউটাউনের ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই আনোয়ারুলকে খুন করা হয়েছে। ২০ মিনিটের মধ্যে দেহ টুকরো করে ট্রলিতে ভরা হয়েছে। ওই সময়ের মধ্যেই ফ্ল্যাট পরিস্কারও করে দেওয়া হয় বলেও ধারণা করা হচ্ছে।

চিকিৎসার জন্য গেলো আট দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতায় এমপি আনার খুন হন বলে বুধবার খবর আসে। তবে তার মরদেহ উদ্ধার হয়েছে কি না তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে সন্দেহে একটি গাড়ি আটক করেছে কলকাতার নিউটাউন পুলিশ।

Tags: আনোয়ারুল আজীমএমপি আনোয়ারুলঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য
Previous Post

নিহত এমপি অপকর্মে জড়িত ছিলেন কিনা, তদন্তে বেরিয়ে আসবে: ওবায়দুল কাদের

Next Post

‘বিগ বস ওটিটি’র সঞ্চালনায় সালমানের বদলে অনিল?

Next Post
দুই জনপ্রিয় বলিউড তারকা, সালমান খান ও অনিল কাপূর, একসঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিগ বস ওটিটি’র সঞ্চালনায় সালমানের বদলে অনিল?

শিল্প প্রতিষ্ঠানসমূহের মধ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ পেয়েছে ২০ শিল্প প্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT