চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনার নেতৃত্বকে শ্রদ্ধা করি, আপনি অসাধারণ কাজ করেছেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নেতা ও একজন নেত্রী একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্যারিসের মেয়র অ্যান হিদালগো। সাক্ষাতে তারা বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, খেলাধুলা ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন প্যারিসের মেয়র।

আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাতে অধ্যাপক ইউনুস প্যারিসের মেয়রকে জানান, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি ভিত্তিপ্রস্তরমূলক নির্বাচন, যা দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে।

সাক্ষাতে উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাড়তি অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। হিদালগো বিশ্বব্যাপী শরণার্থী শিবিরগুলোর বসবাসযোগ্য পরিবেশ উন্নত করার আহ্বান জানান এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফেরত যাওয়ার আশা ব্যক্ত করেন।

অধ্যাপক ইউনুস জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার মাধ্যমে এ সংকটকে নতুন করে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে আনা হবে।

অলিম্পিক প্রসঙ্গে তিনি জানান, প্যারিস ২০২৪ অলিম্পিককে ইতিহাসের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসাভিত্তিক ইভেন্টে রূপান্তরিত করা হয়েছে। ভবিষ্যতের সব অলিম্পিককে—লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসহ—কার্বন নিঃসরণমুক্ত করা প্রয়োজন।

প্যারিসের মেয়র অ্যান হিদালগো প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, আমি আপনার নেতৃত্বকে শ্রদ্ধা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।

 

Tags: প্রধান উপদেষ্টা
Previous Post

শাহরুখের অর্জনে পরিবারে আনন্দের বন্যা!

Next Post

স্বর্ণের দাম সাড়ে ৫ হাজার টাকা বৃদ্ধি, ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড

Next Post
সোনার গহনা ও অলংকারের ছবি, বাংলার ঐতিহ্যবাহী ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম সাড়ে ৫ হাজার টাকা বৃদ্ধি, ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড

এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশের ছবি, নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT