চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর অগ্রযাত্রা হোক বাধাহীন: ড. সীমা হামিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in নারী
A A
ড. সীমা হামিদ নারীর অগ্রযাত্রা বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক ও ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সীমা হামিদ বলেছেন, নারীর অগ্রযাত্রা হোক বাধাহীন। নিজের ঘর থেকে কর্মস্থান বা খেলার মাঠ সব জায়গাতে নারীকে এগিয়ে আসতে হবে এবং তার জন্য সবার সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে।

নসরুল হামিদ স্কুল ও কলেজ হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৩ (বালিকা) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সীমা হামিদ এসব কথা বলেন।

সীমা হামিদ বলেন, আমাদের মাটি বেগম রোকেয়াদের মাটি। আমাদের মাটি সুলতানা কামালের মাটি। এদেশের মাটি থেকে আকাশ- কোথাও আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে পিছিয়ে থাকবে না। বঙ্গবন্ধুও এমন স্বপ্নই সারাজীবন লালন করেছেন। একটি সমতাভিত্তিক সোনার বাংলা গড়ার স্বপ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, খেলাধুলা সুস্থ সুন্দর জীবন গঠনের ক্ষমতা রাখে। খেলার মাঠ এমন একটি জায়গা যেখানে সবাই সমান। খেলার মাঠ থেকেই তৈরি হয় নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা এবং আত্মবিশ্বাস। খেলাধুলা সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় দারুণ কার্যকর ভূমিকা রাখে।

টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে ড. সীমা বলেন, তোমাদের সুস্থ বিকাশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে হামিদ স্পোর্টস একাডেমি। এটা তোমাদের প্ল্যাটফর্ম, তোমাদের জন্য গড়া প্ল্যাটফর্ম। আশা করি তোমার হামিদ স্পোর্টস একাডেমির হাত ধরে নিজেদের জীবনে খেলাধুলার চর্চা ওবিকাশ ঘটিয়ে সকল কূপমণ্ডূকতা হটিয়ে সমাজে নিজেদের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

সোমবার থেকে কেরানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নসরুল হামিদ স্কুল ও কলেজ হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৩ (বালিকা)।

Tags: ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনড. সীমা হামিদ
Previous Post

রোনালদোর চেয়েও বেশি পরিশ্রম করছেন বেনজেমা

Next Post

মুগ্ধর ফাইফারে ১২১ রানে থামল বরিশাল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুগ্ধর ফাইফারে ১২১ রানে থামল বরিশাল

গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্যান্সার প্রতিরোধে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গোল টেবিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT