চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক খুঁজছে অস্ট্রেলিয়া, পাকিস্তান সিরিজের দলে যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 28, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছেন, অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজে খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের দল আগেই দিয়েছে। এবার টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নেই টি-টুয়েন্টিতে সম্প্রতি নেতৃত্ব দেয়া মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড। সিরিজের জন্য খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে ১৪ নভেম্বর শুরু হতে চলা টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার এই দলকে দ্বিতীয় সারির বলা যায়। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিনদের কেউই নেই। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পাদের মতো অভিজ্ঞরা থাকলেও অধিনায়কের নাম জানায়নি সিএ।

সিএ জানিয়েছে, উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা অথবা টপঅর্ডার ব্যাটার ম্যাথু শর্টকে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অধিনায়ক করা হতে পারে। এই সিরিজের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলে ফিরছেন জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও স্পেন্সার জনসন।

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দল: শন অ্যাবোট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

Tags: অস্ট্রেলিয়াজাম্পাটি-টুয়েন্টি সিরিজপাকিস্তানম্যাক্সওয়েললিড স্পোর্টস
Previous Post

রাষ্ট্রপতির সঙ্গে উপদেষ্টার ‘বানোয়াট ফোনালাপ’ তৈরির অভিযোগে তরুণ গ্রেপ্তার

Next Post

শেয়ারবাজারে দরপতনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

Next Post
বিএসইসি ভবনের সামনে সরকারি ভবন ও বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেয়ারবাজারে দরপতনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

স্টক মার্কেটের ডেটা দেখছেন একজন ট্রেডার, উদ্বিগ্ন মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে রেকর্ড পরিমাণ বিনিয়োগ তুলে নিয়েছে বিদেশিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT