চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাক্সওয়েল যতদিন পারে অস্ট্রেলিয়ার হয়ে খেলুক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাক্সওয়েল মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের অ্যালকোহল সম্পর্কিত ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বিশ্রাম ও শারীরিকভাবে ফিট হতে তারকা ক্রিকেটারকে সময়টা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হবে, বলেছেন এমন। ম্যাকডোনাল্ডের চাওয়া, ৩৫ বর্ষী ম্যাক্সি লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে খেলুক।

সিক্স অ্যান্ড আউট নামের একটি রক ব্যান্ডের কনসার্টে গত শুক্রবার যোগ দেয়ার পর অ্যালকোহল সম্পর্কিত ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি তদন্তের কথা জানায়।

যদিও ম্যাক্সওয়েল বেশিক্ষণ হাসপাতালে ছিলেন না। ফিরেই অনুশীলনও করেন। ঘটনায় বিব্রত হয়ে দুঃখ প্রকাশ করেছেন অজি তারকা। তাকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।

আর ম্যাকডোনাল্ড বলেছেন, ‘গ্লেনের সাথে কথা বলেছি। ঘটনাটি নিয়ে গতকাল তার সাথে ভালোভাবেই কথা বললাম। তার নিজের দেখাশোনা করাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বিবেচনা করা দরকার। আমরা তাকে সেই সময়ের মধ্যে বিশ্রাম ও পুনর্বাসনের সুযোগ দিয়েছি।’

‘আমরা গ্লেন ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়ার হয়ে আগামী তিন থেকে চার বছর ক্রিকেট খেলতে দেখতে চাই। সে ২০২৭ সালে সাউথ আফ্রিকায় পরবর্তী বিশ্বকাপ খেলতে পারবে? কে জানে। কিন্তু আমাদের সাদা বলের ফরম্যাটে সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

২০২২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে গলফ খেলতে গিয়ে গুরুতর চোটে পড়ে আসর থেকে ছিটকে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। চোট থেকে সেরা ওঠার জন্য টিম ম্যানেজমেন্ট সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছিল। ক্যাঙ্গারুদের কোচ দলে তার গুরুত্ব বোঝাতে সেই ঘটনা স্মরণ করেছেন।

‘আমরা চাই গ্লেন ম্যাক্সওয়েল যতদিন পারে অস্ট্রেলিয়ার হয়ে খেলুক। আমাদের শেষপর্যন্ত কাজটা করতে হবে এবং গ্লেনকে তার দলে থাকার জন্য চূড়ান্তভাবে দরকষাকষি ধরে রাখতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।’

কনসার্টে অংশ নিয়ে মদপানের বিষয়টি ম্যাক্সওয়েল কোচের কাছে স্বীকার করেছেন, জানান ম্যাকডোনাল্ড। ক্যারিয়ারের শেষদিকে এসে এমন কাণ্ড ঘটানো উচিৎ কিনা সেই প্রশ্ন তুললেও শিষ্যের পাশেই থাকছেন কোচ।

‘হ্যাঁ, তার দিকে আঙুল তুলতে পারেন। তবে আমাদের পক্ষ থেকে যত্ন নেয়ার দায়িত্ব আছে। সে ভালো করছে এবং তাকে দেখে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টুয়েন্টি ম্যাচগুলোতে খেলতে ফিরবে। এজন্য আমরা রোমাঞ্চিত।’

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাক্সওয়েলের না থাকার সঙ্গে অনেকেই অ্যালকোহল সম্পর্কিত কাণ্ডের যোগসূত্র খুঁজেছিলেন। অজি কোচ প্রকৃত কারণটি জানিয়েছেন। গলফ খেলতে গিয়ে ভয়াবহ চোটে পড়ার পর পায়ের বিশ্রামের জন্যই এমন সিদ্ধান্ত।

‘এটা তার জন্য বিবেচ্য বিষয়, কীভাবে ক্যারিয়ার লম্বার জন্য নিজের দেখাশোনা করবে। আমরা মনে করি, এমন প্রচেষ্টার এটিই তার সেরা সময়।’

Tags: অস্ট্রেলিয়াম্যাকডোনাল্ডম্যাক্সওয়েললিড স্পোর্টস
Previous Post

পশ্চিম এশিয়ার সমুদ্র তলদেশে আমেরিকার ডুবোজাহাজ

Next Post

৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি নির্বাচন: তফসিল ঘোষণা

Next Post
বাংলাদেশের নির্বাচন কমিশনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি নির্বাচন: তফসিল ঘোষণা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক, প্রকল্পের নীতিমালা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনস্বার্থ বিবেচনা করে প্রকল্প নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT