চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 পূর্বাহ্ন 29, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগৃহীত

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ।

বৃহস্পতিবার ২৭ আগস্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের তথ্য সূত্রে, সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনে তাকে নির্বাচিত করা হয়।

নির্বাচনের পর ইসমাইল উলদ শেখ আহমেদ মহাসচিব হিসেবে শপথ নেন। তিনি চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হয়েছেন। ৫৭টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত ওআইসির মহাসচিব হিসেবে তার মেয়াদ পাঁচ বছর।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া বক্তব্যে ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, ওআইসির সদস্যরাষ্ট্রগুলোর আস্থা তার কর্মজীবনের সবচেয়ে বড় সম্মান। তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে কাজ করার পর এই দায়িত্বকে তিনি বড় ধরনের আস্থা ও দায়িত্ব হিসেবে দেখছেন।

তিনি বলেন, বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান এমন একটি ওআইসি প্রত্যাশা করেন, যা আরও সক্রিয়, প্রভাবশালী এবং তাদের স্বার্থ ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

নতুন মহাসচিব তার অগ্রাধিকারের তালিকায় ফিলিস্তিন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক, মানবিক ও সাংস্কৃতিক—সব দিক থেকেই ফিলিস্তিন ও আল-কুদস (জেরুজালেম) ওআইসির কেন্দ্রীয় ইস্যু হিসেবে থাকবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করার অধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ ছাড়া ইসলামবিদ্বেষ ও ঘৃণাত্মক বক্তব্যের বিরুদ্ধে ওআইসির প্রচেষ্টা জোরদার, পারস্পরিক সংলাপ ও সম্মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বৃহত্তর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। লিবিয়া, ইয়েমেন ও সিরিয়াতেও জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

ওআইসি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদস্য ৫৭টি দেশ। মুসলিম বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মানবিক বিভিন্ন ইস্যুতে সমন্বিত অবস্থান তৈরি করা সংস্থাটির অন্যতম প্রধান লক্ষ্য।

Tags: ওআইসি
Previous Post

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

Next Post

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

Next Post
বাতাসে দুলছে একটিমাত্র গাছ, ঝড়ের সময় সমুদ্রের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ভারতের মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT