বাংলাদেশের অভ্যুদয় এবং রাজনীতিতে মওলানা ভাসানীর অবদান সবসময় নিপীড়িত মানুষের পক্ষে ছিল। প্রয়াত গবেষক আবুল মকসুদের লেখা ‘ভাসানীচরিত: মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আলোচকরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মওলানা ভাসানীর স্নেহ-ভালোবাসায় কখনোই ছেদ পড়েনি।








