চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সিরিজে খেলে টেস্ট থেকে বিদায় নেবেন ম্যাথুজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 23, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেবেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে দেশের প্রয়োজন হলে সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন ৩৭ বর্ষী তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার বিবৃতিতে প্রায় দেড়যুগের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন লঙ্কান অলরাউন্ডার। বলেছেন, ‘শ্রীলঙ্কার হয়ে গত ১৭ বছর ধরে ক্রিকেট খেলা আমার জন্য সর্বোচ্চ সম্মান এবং গর্বের। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি এবং ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে। বিনিময়ে আমি আজকের এই ম্যাথুজ হয়ে উঠেছি। নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই টেস্ট সংস্করণকে বিদায় বলছি, তবে দেশের প্রয়োজনে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবো।’

২০০৯ সালে অভিষেকের পর থেকে শ্রীলঙ্কা টেস্ট দলের নিয়মিত সদস্য ম্যাথুজ। এপর্যন্ত খেলেছেন ১১৮ টেস্ট। শ্রীলঙ্কার ভবিষ্যৎ টেস্ট সূচি বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী একবছরে শ্রীলঙ্কার টেস্ট সূচি অনেকটাই ফাঁকা থাকবে। তাতে আগামী সপ্তাহে ৩৮ বছরে পা দিতে চলা ম্যাথুজের কাছে অবসরের সঠিক সময় মনে হয়েছে এটাই।

ম্যাথুজ টেস্টে ৩৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৬০ রানের ইনিংস।

টেস্টে ৮,১৬৭ রানে শ্রীলঙ্কার সর্বকালের সর্বোচ্চ রানের তালিকায় তিনে আছেন ম্যাথুজ। কুমার সাঙ্গাকারা ১২, ৪০০ এবং মাহেলা জয়াবর্ধনে ১১,৮১৪ রান করে যথাক্রমে শীর্ষ এবং দুইয়ে আছেন। এপর্যন্ত ৪৪.৬২ গড় ১৬টি সেঞ্চুরি করেছেন তিনি। এই সংস্করণে অনিয়মিত বোলার হলেও তার ঝুলিতে ৩৩ উইকেট আছে।

Tags: টেস্ট ক্রিকেটবাংলাদেশম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বাজারে কমছে না চালের দাম, মুরগির ও সবজির দামে স্বস্তি

Next Post

আতঙ্ক ছড়াচ্ছে ‘নীলচক্র’, ঈদে মুখোশ উন্মোচন

Next Post
নিরাপদে বাইক চালাচ্ছেন একজন ব্যক্তি, পেছনে একজন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

আতঙ্ক ছড়াচ্ছে 'নীলচক্র', ঈদে মুখোশ উন্মোচন

বাংলাদেশ থেকে হজে যাওয়া যাত্রীরা চেকিং ও নিবন্ধন প্রক্রিয়ায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে এখনও ৩১ হাজারের বেশী যাত্রীর হজে যাওয়া বাকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT