চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন বাড়ল ম্যাথুজ-হাসারাঙ্গাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 10, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ভালো সংবাদ দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। খেলোয়াড়দের বেতন বাড়িয়েছে দেশটি। টেস্ট খেলুড়েদের বেতন বেড়েছে দ্বিগুণ। আর সাদা বলের (ওয়ানডে ও টি-টুয়েন্টি) ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে ২৫ শতাংশ।

শুক্রবার এসএলসির সভাপতি শাম্মি সিলভার নেতৃত্বাধীন নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে তা জানিয়েছে এসএলসি।

লঙ্কান ক্রিকেট বোর্ড বলছে, তাৎক্ষণিক সিদ্ধান্তে শ্রীলঙ্কার হয়ে তিন ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। এবারের চুক্তিতে অন্তর্ভূক্ত হয়েছেন ৪১ ক্রিকেটার। যেখানে তাদের পূর্ণাঙ্গ বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে ৬ ক্যাটাগরিতে ভাগ করে। ক্রিকেটাররা বেতন পাবেন ক্যাটাগরি এ-১, এ-২, বি-২, সি-১, সি-২ ও ‘এ’ টিমের সাপেক্ষে।

নতুন কাঠামোতে শতভাগ বেতন বেড়েছে টেস্ট খেলুড়ে লঙ্কান ক্রিকেটারদের। তবে ম্যাচ ফলাফলের ভিত্তিতে এই বেতন দেয়া হবে। লাল বলে শ্রীলঙ্কার জয়, ড্র কিংবা পরাজয়ের উপর নির্ভর করবে নতুন বেতন কাঠামো। ম্যাচ জিতলেই দ্বিগুণ বেতন পাবেন ক্রিকেটাররা। একইভাবে লঙ্কানরা ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে আগের চেয়ে ২৫ শতাংশ বেতন বেশি পাবেন।

হাসারাঙ্গা-মেন্ডিসদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করেছে বোর্ড। লঙ্কান কোনো ক্রিকেটার আইসিসি র‌্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটের কোনোটিতে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার কিংবা সেরা অলরাউন্ডার হলে এককালীন অর্থপুরস্কার পাবেন। এছাড়া কোনো ক্রিকেটার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় থেকে দশম অবস্থানের মধ্যে থাকলে, তাকেও এককালীন মেয়াদে অর্থপুরস্কার দেয়া হবে।

Tags: এসএলসিম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
Previous Post

নন্দিত চিত্রগ্রাহক নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো

Next Post

সংস্কৃতিতে আরও বেশি সময়, শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

Next Post
তথ্য প্রতিমন্ত্রী ভাষণ দিচ্ছেন, দর্শকরা মনোযোগীভাবে শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতিতে আরও বেশি সময়, শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে টানা চার জয় বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT