চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ে ১৪ বছর নিষিদ্ধ আমিরাতের ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 12, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলছে, খেলোয়াড়ের পোশাক লাল ও নীল রঙের. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মেহের ছায়াকরকে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আইসিসি। শাস্তি হিসেবে ১৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনালে শুনানির পর মেহর ছায়াকরকে নিষিদ্ধ করে বুধবার বিবৃতি দিয়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার পর আইসিসির সঙ্গে যোগাযোগ করে ছায়াকর বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা।

২০১৯ সালের এপ্রিলে একটি আন্তর্জাতিক সিরিজে ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিলেন মেহর। একই বছর আমিরাতের এ ঘরোয়া ক্রিকেটার কানাডায় একটি টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন।

আইসিসি বিবৃতিতে বলেছে, আজমানে ২০১৮ সালে একটি দুর্নীতিগ্রস্ত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে জড়িত থাকার মাধ্যমে আমরা প্রথম মেহর ছায়াকরের মুখোমুখি হয়েছিলাম। যে অভিযোগের জন্য তিনি এখন দীর্ঘ নিষেধাজ্ঞা পেয়েছেন, তা আমাদের খেলাধুলাকে দুর্নীতিগ্রস্ত ও ক্ষতি করার জন্য তার অব্যাহত প্রচেষ্টার উদাহরণ।

যারা ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা করে তাদের অনুসরণ করে এসব কাজে বাধা দিতে আমরা নিরলসভাবে কাজ করবো। খেলাধুলাকে যারা কলুষিত করতে চায়, ১৪ বছরের নিষেধাজ্ঞার মাধ্যমে ট্রাইব্যুনাল তাদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে।

ভারতে জন্ম নিলেও আরব আমিরাতে বেড়ে ওঠা ছায়াকরের। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়ান ক্লাব টুর্নামেন্টে খেলেছিলেন। খেলাধুলার দুর্নীতি দমন ইউনিটের সাথে সহযোগিতা করতে অস্বীকার করার এবং কাজে বাধা দেয়ার জন্যও তাকে দোষী করা হয়েছিল।

ছায়াকর গভর্নিং বডির দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনে অভিযুক্ত হওয়ার পর ২০১৯ সালে আইসিসির মাধ্যমে বরখাস্ত হওয়া চার খেলোয়াড়ের একজন ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের সাবেক অধিনায়ক মোহাম্মদ নাভিদ এবং ব্যাটার শাইমান আনোয়ার বাটকে ২০২১ সালের মার্চে ৮ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সে বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কাদির আহমেদকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। উইকেটরক্ষক ব্যাটার গুলাম শাব্বিরকে ২০২১ সালের সেপ্টেম্বরে কোডের ছয়টি ধারা লঙ্ঘনের জন্য ৪ বছর নিষিদ্ধ করা হয়েছিল।

Tags: আরব আমিরাতক্রিকেটারনিষিদ্ধম্যাচ ফিক্সিংলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের সামনে কিউইদের রানের পাহাড়

Next Post

জাকজমক আয়োজনে ইমপ্রেসের সিনেমা ‘দামাল’র প্রচারণা

Next Post
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকজমক আয়োজনে ইমপ্রেসের সিনেমা ‘দামাল’র প্রচারণা

বাংলাদেশের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সদস্য নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সদস্য নির্বাচিত বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT