দু’পাশে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা মাতামুহুরি নদী পর্যটনের আরেক আকর্ষণ। সেই সাথে বৈচিত্রময় পাহাড়ি মানুষের জীবনাচার দেখার সুযোগ। সব মিলিয়ে লামার এমন প্রাকৃতিক সৌন্দর্য যেনো কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে পর্যটন সংগঠন ও স্থানীয় প্রশাসন।








