চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার মানিকগঞ্জে সমাহিত হবেন মাসুদ আলী খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 31, অক্টোবর 2024
in বিনোদন
A A
প্রখ্যাত ব্যক্তিত্বের কালো-সাদা ছবি, চোখে চশমা, ভাবপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জের খান বানিয়াপাড়া গ্রামে শুক্রবার জুম্মার নামাজের পর দাফন করা হবে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খানকে। এমনটাই জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

বৃহম্পতিবার বিকেল ৪ টা ২০ মিনেটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী অভিনেতা মাসুদ আলী খান। গত ৬ অক্টোবর ৯৬-এ পা রাখেন প্রবীন এই অভিনেতা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন মাসুদ আলী খান। চিকিৎসার জন্য কয়েকবার নেয়া হয়েছিলো হাসপাতালে। চলছিলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা।

থিয়েটার, নাটক ও সিনেমা- সব অঙ্গনেই নিজের অভিনয় দক্ষতার সাক্ষর রেখেছেন মাসুদ আলী খান। তার প্রয়াণে শোকার্ত পুরো সংস্কৃতি অঙ্গন।

শোক প্রকাশ করে অভিনয়শিল্পী সংঘ জানায়,“অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর সম্মানিত সদস্য এবং আমাদের সবার প্রিয় অগ্রজ, একুশে পদক প্রাপ্ত বরেণ্য অভিনয়শিল্পী মাসুদ আলী খান আজ বিকেল ৪টা ২০ মিনিটে গ্রিন রোডস্থ তাঁর নিজ বাসভবনে সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

এসময় জানানো হয়, শুক্রবার বাদ জুম্মা মানিকগঞ্জের খান বানিয়াপাড়া গ্রামে তাঁর নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হবে।

১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মাসুদ আলী খান। তিনি কলকাতায় কিছুকাল পড়াশুনার একটি অংশ শেষ করেন এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাস করেন। পরে তিনি জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন।

প্রাথমিক স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো তার। সেসময়েই স্বরসতী পূজায় ‘রানা প্রতাপ সিং’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় তিনি ‘ড্রামা সার্কেল’ এর সঙ্গে যুক্ত হন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাদেক খান পরিচালিত ‘নদী ও নারী’। টেলিভিশনের বহু কালজয়ী নাটকে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, গুলশান এভিনিউ এবং একান্নবর্তী বিশেষভাবে উল্লেখযোগ্য।

২০২৩ সালে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন।

Tags: অভিনয়নাটকমাসুদ আলী খানলিড বিনোদনশিল্পী সংঘসিনেমা
Previous Post

বাংলাদেশ কমার্স ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসবে আরও সহজে

Next Post

ডেঙ্গুতে মৃত্যু ৭

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ৭

ডলার ও অর্থনীতির উন্নয়নে অর্থনৈতিক বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT