চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্টারক্লাসে অভিনয়ের পাঠ দেবেন মোশাররফ করিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A
বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয়ে আগ্রহীদের জন্য আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমী এক মাস্টারক্লাস। ‘থিওরী অব এক্টিং’ ও ‘আর্ট অব এক্টিং’—দুটি সেশনে অভিনয়ের তত্ত্ব, কৌশল ও শিল্পবোধ নিয়ে কথা বলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

আয়োজনের বিশেষ আকর্ষণ মোশাররফ করিম। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নানা চরিত্রে অভিনয় করা এই অভিনেতা এবার প্রথমবারের মতো শিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি তার অভিজ্ঞতা ভাগ করবেন।

‘আর্ট অব এক্টিং’ সেশনে মোশাররফ করিম একজন অভিনেতার প্রস্তুতি, চরিত্র বোঝা ও চরিত্রের ভেতরে প্রবেশ, আবেগকে বিশ্বাসযোগ্য অভিনয়ে রূপ দেওয়া, পরিচালকের নির্দেশনা বোঝা এবং অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে ‘থিওরী অব এক্টিং’ সেশনে ড. ইউসুফ হাসান অর্ক অভিনয়ের মানসিক ও শারীরিক প্রস্তুতি, ন্যাচারাল ও স্টাইলাইজড অভিনয়, চরিত্র নির্মাণে স্তানিস্লাভস্কির ভাবনা, টেম্পো-রিদম, শারীরিক অভিব্যক্তি ও অভিনয়ে মিউজিক্যালিটির ভূমিকা নিয়ে কথা বলবেন।

আয়োজকদের মতে, অভিনয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক দুটি দিককে একই আয়োজনে যুক্ত করাই এই মাস্টারক্লাসের মূল লক্ষ্য। ফলে অভিনয়ের সঙ্গে যুক্ত এবং ভবিষ্যতে অভিনয়কে পেশা হিসেবে নিতে আগ্রহীদের জন্য এটি হতে পারে শেখার বিশেষ সুযোগ।

আগামী শুক্রবার(২৫ সেপ্টেম্বর) বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাংলামোটর শাখায় অনুষ্ঠিত হবে মাস্টারক্লাসটি। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ‘থিওরী অব এক্টিং’ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘আর্ট অফ এক্টিং’ সেশন অনুষ্ঠিত হবে। আসন সংখ্যা সীমিত- মাত্র ৫০ জন, ২৪৫০ টাকার বিনিময়ে করা যাবে রেজিস্ট্রেশন।

মাস্টারক্লাসটির আয়োজন করেছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস (এসিপি)। অংশ নিতে আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Tags: অভিনয়নাটকমাস্টারক্লাসমোশাররফ করিমলিড বিনোদনসিনেমা
Previous Post

ময়মনসিংহে বাস চাপায় নিহত ২, আহত ১০

Next Post

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
ছবি: সংগৃহীত

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

জার্মানি যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT