চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 15, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সরকার ভোট ছাড়া ক্ষমতায় আসার জন্য প্রশাসনে ব্যাপক রদবদল করছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার ১৫ জুন দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে আওয়ামী লীগ নেতারা মিথ্যাচার করছেন। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এর জবাব দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতায় ২০২০ সালের ২৫ শে মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ ৬ মাসের জন্য স্থগিত করেন। সে সময় থেকে গুলশানে নিজ বাসভবনেই থাকছেন সাবেক প্রধানমন্ত্রী। পরিবারের আবেদনের ভিত্তিতে ৬ মাস পরপর বেগম জিয়ার সাজা স্থগিত করা হচ্ছে। এর মধ্যে কয়েক দফা হাসপাতালে থেকে চিকিৎসাও নিয়েছেন তিনি। গত সোমবার মধ্যরাতে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া।  এসময় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ জানান দলের মহাসচিব।

পরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, নরসিংদীতে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে সরানোর জন্য নেতা-কর্মীদের নামে পুরনো মামলা সচল করা হচ্ছে।

Tags: বেগম খালেদা জিয়া
Previous Post

আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

Next Post

‘দুইশত ভাগ নিশ্চিত’, রাজনীতিতে যোগ দেবেন না মনোজ

Next Post
মনোজের ছবি, তিনি একটি বাদামী জ্যাকেট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'দুইশত ভাগ নিশ্চিত', রাজনীতিতে যোগ দেবেন না মনোজ

আহত সাংবাদিক নাদিম হাসপাতালে শুয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নাদিমের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT